লাদাখ সংঘাতের আবহে চিনের সংস্থা নামী ভারতীয়দের 'ডেটা' নিয়ে কোন লাভ পেতে চাইছে! নজরদারি ঘিরে চাঞ্চল্য

প্রতিটি স্মার্টফোনই সম্ভবত এখন ডেটা ডিভাইস। তথ্যের এক বড়সড় ভান্ডার এই ফোনগুলি। যেখানে প্রতি জিবি ডেটা নিয়ে বহু কোটি টাকার ব্যবসা করে চলেছে বিশ্বের নানা সংস্থা। ডেটা বিক্রি করেই কেবল বহু জায়গার রেস্তোরাঁতে খাবার খাওয়ার সুযোগও করে দেওয়া হচ্ছে। বিশ্ব জুড়ে ডেটার দাম এভাবেই বাড়ছে। আর এই ডেটাবেস ব্যবহার করেই এখন চিন এখন কাঠগড়ায়। ১০ হাজার ভারতীয়কে নিয়ে চিনের ঝেনহুয়ার ডেটাবেস কী মুনাফা ঘরে তুলছে দেখা যাক।

ফেসবুকের কড়া পদক্ষেপ

ফেসবুকের কড়া পদক্ষেপ

ঝেনহুয়া ডেটাকে নিষিদ্ধ করা হয়েছে ফেসবুক প্ল্যাটফর্ম থেকে। এক সর্বভারতীয় চ্যানেলের খবর ঘিরে চিনের এই সংস্থা রাতারাতি নজরে আসে। রিপোর্টে বলা হয়, মমতা, মোদী সহ দেশের তাবড় ভিভিআইপি থেকে ১০ হাজার ভারতীয়কে ঘিরে তথ্য সঞ্চয় করছে এই সংস্থা। এরপরই ফেসবুক কড়া পদক্ষেপ নেয়।

 ঝেনহুয়া যা জানিয়েছে

ঝেনহুয়া যা জানিয়েছে

এদিকে , ঝেনহুয়া জানিয়েছে , তাদের সঙ্গে চিনা সেনার যোগ নেই। গোটা সংস্থাই ব্যক্তিগত মালিকায়ানয় রয়েছে। তাদের কোনও কাজ কর্মই অবৈধ নয় বলে দাবি করেছে সংস্থা।

 কেন আশঙ্কা স্মার্টফোন ও ডেটা ঘিরে

কেন আশঙ্কা স্মার্টফোন ও ডেটা ঘিরে


দেখা যাচ্ছে ভারতে বেশিরভাগ স্মার্টফোনই এতকাল চিন নির্মিত। এদিকে, ধীরে ধীরে ডিজিটাইজেশনের ফলে এক একটি স্মার্টফোন যেন নিজেই কেওয়াইসি ডেটা হয়ে গিয়েছে! কারণ ডিজিটাল লেনদেন এখন বেশিরভাগটাই মোবাইল থেকে করা যায়। সেখানে ব্যাঙ্কের নম্বর যেমন থাকে, তেমনই আধার অথেন্টিকেশনের সুযোগও রয়েছে। আর চিনা স্মার্টফোনে এই সমস্ত তথ্য আদানপ্রদান ঘিরেই আশঙ্কা জন্মাচ্ছে বলে খবর।

চিনা অ্যাপ ব্যান ও সার্ভার

চিনা অ্যাপ ব্যান ও সার্ভার

ভারত ইতিমধ্যেই ২২৪ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। সন্দেহ ছিল ব্যক্তিগত ডেটা একাদিক চিনা স্মার্টফোনের হাত ধরে বাইরে না পাচার হয়ে যায়! তার আগেই চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়। মনে করা হচ্ছে, অ্যাপের দ্বারাও চিনের সার্ভারে বহু তথ্য চলে যেতে পারে। তবে বেজিং বিষয়টি নস্যাৎ করেছে। এদিকে, ভারত সহ পশ্চিমের বহু দেশই এমন আশঙ্কা ঘিরে উদ্বেগে রয়েছে। কারণ ডেটা বা তথ্যের দাম বিশ্ব বাজারে চড়তে শুরু করে দিয়েছে।

 কেন তাবড় ব্যক্তিত্বদের ডেটা ট্র্যাক চলছে?

কেন তাবড় ব্যক্তিত্বদের ডেটা ট্র্যাক চলছে?

প্রশ্ন উঠছে, ভারতের তাবড় ব্যক্তিত্বদের ডেটা ট্র্যাক করে চিন কি আদৌ নজরদারি চালাচ্ছে , নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে? বিশেষজ্ঞদের দাবি, একজন জনপ্রিয় ও নামী ব্যক্তিত্বের ডেটা ট্র্যাকিং থেকে তাঁদের ফলোয়ারদেরও ডেটাও পাওয়া যায়। যার সংখ্যাটা কিছু কম নয়। এইভাবে ফলোয়ারদের মানসিকতা বোঝা যায়। আর তার থেকেও উঠে আসে নানন ডেটা। যার বাজার দর চড়া হতে পারে। যদিও ঝেনহুয়ার মামলা ঘিরে এখনও বহু ধোঁয়াশার পরত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+