করোনার বলি প্রায় এক লক্ষ! মৃতদের স্মরণে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

আমেরিকায় করোনা ভাইরাসের সংক্রমণের জেরে এক লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে মৃতের সংখ্যা। এই অবস্থায় করোনায় মৃতদের স্মরণে আমেরিকায় পতাকা অর্ধনমিত রাখার আদেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনা মৃতদের স্মরণে আগামী তিন দিন দেশের পতাকা অর্ধনমিত রাখা হবে সেদেশে।

ট্রাম্পের টুইট

ট্রাম্পের টুইট

এক টুইটার পোস্টে ট্রাম্প লিখেছেন, 'করোনাভাইরাসের কারণে মারা যাওয়া আমেরিকানদের স্মরণে আগামী তিনদিন সব প্রশাসনিক বিল্ডিং ও জাতীয় স্মৃতিস্তম্ভের পতাকা অর্ধনমিত রাখতে যাচ্ছি আমি।'

বিরোধীদের অনুরোধে ট্রাম্পের এই সিদ্ধান্ত

বিরোধীদের অনুরোধে ট্রাম্পের এই সিদ্ধান্ত

বিরোধী দল ডেমোক্রেটিকের শীর্ষ নেতাদের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সকালে হাউজ স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার মার্কিন প্রেসিডেন্টের কাছে একটি চিঠি পাঠান। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু এক লাখে পৌঁছালে পতাকা অর্ধনমিত রাখার আদেশ দিতে তাঁকে অনুরোধ করা হয়। তার কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট পদের ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনও একই পরামর্শ দিয়েছিলেন ট্রাম্পকে।

কী জানান মার্কিন প্রেসিডেন্ট?

কী জানান মার্কিন প্রেসিডেন্ট?

মার্কিন প্রেসিডেন্ট জানান, করোনা যুদ্ধে সেবা দিতে গিয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের সম্মানে সোমবারও পতাকা অর্ধনমিত থাকবে। এখনও পর্যন্ত আমেরিকায় করোনায় মৃত্যু হয়েছে ৯৬ হাজারের বেশি।

চিন-আমেরিকা দ্বন্দ্ব

চিন-আমেরিকা দ্বন্দ্ব

এদিকে এরই মধ্যে আমেরিকার সিনেট একটা বড় পদক্ষেপ নিয়ে জানিয়ে দেয়, চিনের ৮০০টি কোম্পানি আমেরিকার শেয়ারবাজার থেকে ব্যান করে দেওয়ার বিল পাস করা হয়েছে। আমেরিকার এরকম সিদ্ধান্ত নেওয়ার ফলে ৩৫ লক্ষ কোটি টাকা ক্ষতিগ্রস্ত হবে চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+