মহঃ ইউনুসের ওপরে বড় আস্থা আমেরিকার, বাংলাদেশে বন্ধ হল ভারতের ভিসা আবেদন কেন্দ্র

ভারত সরকার বাংলাদেশের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলি আপাতত বন্ধ করার কথা ঘোষণা করেছে। সোমবার প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পরেও বাংলাদেশে হিংসা অব্যাহত রয়েছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে অস্থিতিশীল পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানানো হয়েছে অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব আইভিএসি বন্ধ থাকবে। পরবর্তী আবেদনের তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে। এছাড়া পরবর্তী কার্যদিবসে পাসপোর্ট সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার শপথ নিতে পারে মহম্মদ ইউনুস।

bangladesh

  • হাইকমিশনে কমেছে কর্মী সংখ্যা

এই সিদ্ধান্তের আগে অবশ্য ভারতীয় হাইকমিশন হিংসা কবলিত চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেটের কনস্যুলেট গুলি থেকে কর্মী ও তাদের পরিবারকে দেশে ফিরিয়ে নিয়ে গিয়েছে। তবে ঢাকার হাইকমিশনের অফিসে সিনিয়র কূটনীতিক এবং প্রয়োজনীয় কর্মীদের সেখানে রেখে দেওয়া হয়েছে।

  • অস্থিরতা চলছে

কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল আন্দোলন। সুপ্রিম কোর্ট এব্যাপারে তাদের অবস্থান জানানোর পরে সামান্য সময়ের জন্য পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে তার পরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পদত্যাগ দাবি করা হয়। তবে সেই দাবি মানার পরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিংসা অব্যাহত রয়েছে। সোমবার শেখ হাসিনার পদত্যাগের পরে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় তিনশো। সব মিলিয়ে এখন পর্যন্ত হিংসায় বাংলাদেশে মৃতের সংখ্যা প্রায় সাড়ে চারশো। মূলত আওয়ামি লিগ নেতা ও তাদের পরিবার এবং সেখানকার সংখ্যালঘুদের ওপরে হামলা হচ্ছে।

  • অন্তর্বর্তী সরকারের শপথ

বৃহস্পতিবার রাতে বাংলাদেশে শপথ নিতে চলেছে নোবেল জয়ী মহঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

  • ইউনুসে আস্থা আমেরিকার

বুধবার আমেরিকা আশা প্রকাশ করেছে, মহঃ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বাংলাদেসে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে উল্লেখযোগ্যভাবে কাজ করবে। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র ডেভিড মিলার বলেছেন, তারা মনে করেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কয়েকদিন হিংসার পরে বৃহস্পতিবার দিনের শুরুতে ঢাকার পরিস্থিতি কিছুটা হলেও শান্ত ছিল। ছাত্রদের যান চলাচল নিয়ন্ত্রণে ও রাস্তা পরিষ্কার করতে দেখা যায়। এদিকে সরকারি তরফে বৃহস্পতিবার সন্ধের মধ্যে কর্মীদের নিজ নিজ দায়িত্ব ফিরতে অনুরোধ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+