'হতবাক' ট্রম্প! মার্কিন নির্বাচনের মেল-ইন ভোট গণনা নিয়ে টুইট বোমা
মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে প্রতি মুহূর্তে ভাগ্যে চাকা ঘুরছে প্রার্থীদের। এদিকে বাইডেন বনাম ট্রম্প শিবিরের হাইভোল্টেজ সংঘাতের আবহে চলছে হাড্ডাহাড্ডি লড়াই । যুযুধান দুই পক্ষের এমন ভোট ব্যালটে রেষারিষি নিয়ে এবার টুইট বোমা নিক্ষেপ করলেন ট্রাম্প।

মার্কিন রাষ্ট্রপতি জানিয়েছেন, ' শেষ রাত আমি জিতছিলাম, পোক্তভাবে এগিয়ে ছিলাম, বহু স্টেটসে, এমনকি বহু প্রেক্ষাপটে। ..' এরপরই তাঁর দাবি মেইল এর ব্যালটে তিনি অবিশ্বাস্যভাবে পিছিয়ে পড়েছেন। এই ডাক ব্যালট নিয়ে এবার ক্ষোভ চেপে রাখতে পারছে না ট্রাম্প। সাফ ভাষায় মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ডেমেক্র্যাটদের স্টেটের ডাক ব্যালট আসতেই এমন বিভ্রাট ঘটে। বিষয়টিকে ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, ' ম্যাজিকের মতো উধাও' হচ্ছে তাঁর পক্ষের ভোট।
তিনি টুইটে দাবি করেন, 'পোলস্টার' রা ভল ভবিষদ্বাণী করেছেন। বিষয়টিকে ' অবাক' করা কাণ্ড বলেও ব্যাখ্য়া করেন মার্কিন রাষ্ট্রপতি। মূলত রিপাবলিকান ট্রাম্প জানিয়েছেন , এই ডাক ব্যালটই প্রতিবার ধ্বংসের সূচনা করে। প্রতিবারই সব কিছু তছনছ করে এই ব্য়ালট।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন একাধিক জায়গা রয়েছে, যেখানে ট্রাম্প প্রথমে এগিয়ে থাকলেও, বাইডেন পরের দিকে এগিয়ে যেতে শুরু করেছেন। মিশিগান ও উইসকনসিন এমন দুই এলাকার উদাহরণ। ফলে রুদ্ধশ্বাস ভোট লড়াই এখনও জারি।












Click it and Unblock the Notifications