চিন আসল 'পেঞ্চেন লামা'কে রাতারাতি গুম করেছে কোথায়! রহস্য উন্মোচনে বেজিং-কে চাপ আমেরিকার
চিন আসল 'পেঞ্চেন লামা'কে রাতারাতি গুম করেছে কোথায়! রহস্য উন্মোচনে বেজিং-কে চাপ আমেরিকার
ঘটনা ২৫ বছর আগের। সেই সময় চিনের সেনা এক ৬ বছরের ছোট্ট শিশুকে রাতারাতি তুলে নিয়ে চলে যায়। এরপর থেকে সেই শিশুর কোনও খোঁজ নেই। যে শিশুকে দালাই লামা বৌদ্ধধর্মের পরবর্তী পথ নির্দেশক হিসাবে চিহ্নিত করেন। ধর্মগুরু পেঞ্চেন লামার অবতার হিসাবে সে চিহ্নিত হয়। আর সেই শিশুর রহস্য ঘিরে এবার চিনের পর্দা ফাঁস করতে তৈরি আমেরিকা।

পুরনো ঘটনা
তিব্বতের বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মগুরু পেঞ্চান লামা। ২৫ বছর আগে গেন্ধুম চেএকি নিয়ামা নামের এক শিশুকে সেই পেঞ্চান লামার পরবর্তী অবতার হিসাবে চিহ্নিত করেন দালাই লামা।

রাতারাতি গুম!
দালাই লামা ওই শিশুকে পেঞ্চেন লামা হিসাবে চিহ্নিত করার ৩ দিনের মাথায় চিনের সেনা তাকে তুলে নিয়ে যায়। আজ পর্যন্ত কেউ জানে না সেই ছেলে এখন কোথায়। আর তার খোঁজ খবরই এবার জানতে চাইছে আমেরিকা।

আমেরিকার বার্তা
বিশ্বের তাবড় দেশগুলিতে যেখানে বৌদ্ধধর্ম পালিত হয়, সেই জায়গার বৌদ্ধধর্মাবলম্বী মানুষের কাছে পেঞ্চেন লামার গুম হওয়ার ঘটনা আঘাত ব্যাঞ্জক বলে দাবি আমেরিকার। এতে চিনের ধর্মের অধিকারও ভঙ্গ হয়েছে বলে ক্ষোভ ট্রাম্প প্রশাসনের।

পেঞ্চেন লামা রহস্য
জানা যায়, দালাই লামা নির্বাচিত পেঞ্চেন লামাকে সরিয়ে চিন সরকার সেই সময় নিজের পছন্দের পেঞ্চেন লামাকে তুলে ধরে। যাঁকে ধর্মগুরু হিসাবে বহু তিব্বতীয়ই মানতে চান না। এদিকে, পুরনো পেঞ্চেন লামা সম্পর্কে বহু দিন আগে চিন জানিয়ে ছিল সেই ব্যক্তি নিজের মতো করে পড়াশোনা করছে, তাঁকে কেউ বিরক্ত করুক , তা তিনি চাননা। এদিকে, চিনের তৈরি নতুন পেঞ্চান লামা সেভাবে জনসমক্ষে আসেন না। ফলে রহস্যের গভীরতা ঘিরে মার্কিন চোখের দৃষ্টি যে গাঢ় হচ্ছে তা বলাই বাহুল্য।












Click it and Unblock the Notifications