Donald Trump: 'বড় কিছু আসছে'! ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরাট ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি 'খুব বড়' বাণিজ্য চুক্তির ইঙ্গিত দিয়েছেন। এই চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্কে একটি নতুন মোড় আনতে পারে। হোয়াইট হাউসে একটি 'বিগ বিউটিফুল ইভেন্ট'-এ ভাষণ দিতে গিয়ে ট্রাম্প ভারতের সঙ্গে তাঁর সম্পর্ককে আশাব্যঞ্জক বলে বর্ণনা করেন এবং জানান যে একটি 'বড় চুক্তি' পাইপলাইনে রয়েছে।

দুই দেশের চার দিনের রুদ্ধদ্বার আলোচনা শেষ করার কয়েক সপ্তাহ পর এই ইঙ্গিত ট্রাম্পের তরফে দেওয়া হয়েছে। ট্রাম্পের মন্তব্য থেকে বোঝা যাচ্ছে, দীর্ঘ প্রতীক্ষিত এই বাণিজ্য চুক্তি দ্রুতই চূড়ান্ত হতে পারে।

ট্রাম্প তাঁর বক্তব্যে চিনের সঙ্গে সম্প্রতি সাক্ষরিত একটি চুক্তির কথাও উল্লেখ করেন এবং স্পষ্ট করে দেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সব দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করবে না। কিছু দেশের ক্ষেত্রে শুল্ক আরোপের মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। তিনি বলেন, 'আমরা সবার সঙ্গে চুক্তি করব না। কিছু দেশকে আমরা শুধু একটি চিঠি পাঠিয়ে বলব, আপনাকে অনেক ধন্যবাদ, এখন আপনাকে ২৫, ৩৫, এমনকী ৪৫ শতাংশ শুল্ক দিতে হবে।'

এই চুক্তিটি যদি দিনের আলো দেখে, তবে এটি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং উভয় দেশের জন্য নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে দিল্লিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। মূলত শিল্পজাত ও কৃষিজাত পণ্যের বাজারকে দুই দেশেই বড় করা, শুল্ক কমানো সহ একাধিক বিষয়ে কথা হয়েছে। এই মুহূর্তে দুই দেশের মধ্যে ১৯০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়। সেটিকেই ২০৩০ সালের মধ্যে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারে নিয়ে যেতে ইচ্ছুক দুই দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+