চিন-আমেরিকা যুদ্ধের ময়দান তপ্ত হচ্ছে! প্রতিশোধের যুদ্ধনীতিতে বেজিং দিল নয়া চাল

চিন-আমেরিকা যুদ্ধের ময়দান তপ্ত হচ্ছে! প্রতিশোধের যুদ্ধনীতিতে বেজিং দিল নয়া চাল

আমেরিকার সঙ্গে সংঘাতের আবহ কার্যত চড়িয়ে রেখেছে চিন। বহুদিন ধরেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক যে যুদ্ধ ছিল, তা করোনার আবহে বাড়ছে। কারণ আমেরিকা পরোক্ষে ইঙ্গিত করছে যে চিনই করোনার আঁতুর ঘর। সেদেশই এমন ভাইরাস ছড়িয়েছে।

 কোণঠাসা জিনপিং

কোণঠাসা জিনপিং

এদিকে, ঘরে বাইরে কোণঠাসা হতে থাকা চিনের প্রেসিডেন্ট
শি জিনপিং আপাতত যুদ্ধবাজির আশ্রয় নিয়েই নিজের মসনদ যেমন বাঁচাতে চাইছেন, তেমনই দেশের মানুষের মনোভাব ঘোরাতে চাইছেন। কারণ করোনার জেরে গোটা চিন কার্যত বিধ্বস্ত। এমন পরিস্থিতিতে বিভিন্নভাবে সংঘাতের রাস্তায় ইচ্ছে করে পা বাড়াচ্ছে চিন।

 চিনের প্রতিশোধ আমেরিকা নিয়ে

চিনের প্রতিশোধ আমেরিকা নিয়ে

কয়েকদিন আগেই আমেরিকা চিনের একের পর এক মিডিয়া হাইসর কর্মীদের ওপর নজরদারি শুরু করে। চিনের নামী ৪ টি মিডিয়া আউটলেটকে 'ফরেন মিশন' হিসাবে চিহ্নিত করেছে আমেরিকা। এই চিহ্নিতকরণের জেরে ওই ৪ টি চিনা মিডিয়া হাউস মার্কিন মাটিতে বাণিজ্যিকভাবে সংকটে পড়তে পারে।

চিনের পদক্ষেপ

চিনের পদক্ষেপ

চিনের তরফে সেদেশে কাজ করতে থাকা মার্কিন মিডিয়া হাউসগুলিকে জানানো হয়েছে, তাঁদের কাজের সবিস্তার বর্ণনা যেন চিন প্রশাসনের কাছে পৌঁছে যায়। এক্ষেত্রে কতজন কর্মরত, কতজন কোথায় কাজ করছে তার হিসাব ৭ দিনের মধ্যে চিন সরকারকে জানাতে হবে।

 কোন কোন মার্কিন মিডিয়া হাউস এরমধ্যে রয়েছে?

কোন কোন মার্কিন মিডিয়া হাউস এরমধ্যে রয়েছে?

জানা গিয়েছে, ইউপিআই, সিবিএস, ন্যাশনাল পাবলিক রেডিও, অ্যাসোসিয়েটেড প্রেসের মতো সংস্থাগুলি চিনের নজরদারির আওতায় রয়েছে। উল্লেখ্য, আমেরিকা মিডিয়া হাউসের যুদ্ধে যেভাষায় কথা বলছে, চিনও সেই একই ভাষাতে জবাব দিয়ে যুদ্ধের পারদ চড়াচ্ছে বলে দাবি ওয়াকিবহাল মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+