আমেরিকার পার্ল হারবারে বন্দুকবাজের হামলা! বন্ধ করে দেওয়া হল নৌঁঘাটি
আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকবাজের হামলা। প্রকাশিত খবর অনুযায়ী, কর্তৃপক্ষ সেখানে গুলি চালনার কথা জানিয়েছে
আমেরিকার নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকবাজের হামলা। প্রকাশিত খবর অনুযায়ী, কর্তৃপক্ষ সেখানে গুলি চালনার কথা জানিয়েছে। পরে নৌঘাঁটি বন্ধ করে দেওয়া হয়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। বুধবার স্থানীয় সময় বেলা ২.৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

প্রকাশিত খবর অনুযায়ী, পার্ল হারবারের থাকা নিরাপত্তা বাহিনী এই গুলির জবাব দেয়। নিরাপত্তার কারণে সেখানে প্রবেশের সব পথ বন্ধ করে দেওয়া হয়। একটি সূত্র জানাচ্ছে এক বন্দুকবাজ ৩ জনকে গুলি করে নিজে আত্মহত্যা করে।
এই শিপইয়ার্ড পার্ল হারবার হিকাম-এর জয়েন্ট বেসের অংশ। যা হনলুলুর কাছে অবস্থিত।












Click it and Unblock the Notifications