বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হবে করোনার জেরে! আশঙ্কাবাণী রাষ্ট্রসংঘের

করোনার প্রকোপে বিশ্বজুড়ে এখন হাহাকার। এই অবস্থায় আফঅরিকা সহ উন্নয়নশীল দেশগুলোর বিষয়ে প্রবল আশঙ্কা বেড়েছিল বিশ্বস্বাস্থ্য সংস্থা হু-এর। এবার সেই একই উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রসংঘ। তাদের আশঙ্কা, করোনার জেরে বিশ্বজুড়ে ক্ষুধার্ত মানুষের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

খুব শিগগিরই প্রবল খাদ্য সংকট দেখা দিতে পারে

খুব শিগগিরই প্রবল খাদ্য সংকট দেখা দিতে পারে

বর্তমান পরিস্থিতিতে হয়তো খুব শিগগিরই প্রবল খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে দুর্যোগ-সংঘাতে ইতোমধ্যেই বিপদে থাকা আফ্রিকায় এর তীব্রতা আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

১৩ কোটি মানুষ খাবারের অভাবে ভুগছেন

১৩ কোটি মানুষ খাবারের অভাবে ভুগছেন

করোনা মহামারী শুরুর অনেক আগে থেকেই নানা প্রাকৃতিক দুর্যোগ বা মানবসৃষ্ট সংকটে বিশ্বের প্রায় ১৩ কোটি মানুষ খাবারের অভাবে ভুগছেন। এরমধ্যে অন্যতম দুর্গত এলাকা হচ্ছে ইথিওপিয়া, কেনিয়া ও সোমালিয়া।

রাষ্ট্রসংঘের খাদ্য সংস্থার হিসাব

রাষ্ট্রসংঘের খাদ্য সংস্থার হিসাব

রাষ্ট্রসংঘের খাদ্য সংস্থার হিসাবে, এ অঞ্চলে দীর্ঘস্থায়ী খরা, একের পর এক ফসলহানি, পাশাপাশি এরচেয়েও বড় বিপদ মরু পঙ্গপালের হানায় খাদ্যশস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে এই তিন দেশের অন্তত ১ কোটি ২০ লাখ মানুষ বছরের শুরু থেকেই খাদ্য সংকটে রয়েছে।

করোনা মহামারী এবং খাদ্য সংকট নিয়ন্ত্রণের চেষ্টা

করোনা মহামারী এবং খাদ্য সংকট নিয়ন্ত্রণের চেষ্টা

করোনা ভাইরাস মহামারী এবং খাদ্য সংকট নিয়ন্ত্রণের চেষ্টা আফ্রিকার জন্য কঠিন চ্যালেঞ্জ। শুধুমাত্র আফ্রিকার স্বাস্থ্যের অবস্থা বেহাল হবে , তা নয়, মনে করা হচ্ছে , করোনার জেরে আফ্রিকার আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটের দিকে যাবে। আর তাতেই বাড়ছে আতঙ্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+