ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি পুতিনকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র চলছে

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি পুতিনকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র চলছে

গত ফ্রেব্রুয়ারিতেই নিজের ব্যক্তিগত কর্মী ও দেহরক্ষীদের বড় অংশকে পরিবর্তন করেছিলেন ভ্লাদিমির পুতিন৷ সে সময় এ নিয়ে শোরগোল না হলেও এখন চমকপ্রদ দাবি করছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা৷ তাদের দাবি মতো যুদ্ধের মাঝেই এবার পুতিনকে হত্যার ছক কষছে রাশিয়াতেই তাঁর বিরোধী প্রভাবশালীরা৷ ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের প্রধান গোয়েন্দা দফতরের মতে, মস্কোর প্রভাবশালী ব্যক্তিদের একটি দল যারা রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরোধী তাঁরা তাকে হত্যা করার পরিকল্পনা করেছে!

ইউক্রেনের গোয়েন্দা সংস্থার দাবি পুতিনকে বিষ প্রয়োগে হত্যার ষড়যন্ত্র চলছে

রাশিয়ার ব্যবসায়িক এবং রাজনৈতিক অভিজাতদের বেশ কিছু জন এই পরিকল্পনার অংশ বলেও দাবি করেছে ইউক্রেনের গোয়েন্দারা। সংস্থার মতে, এই গোষ্ঠীর লক্ষ্য যত তাড়াতাড়ি সম্ভব পুতিনকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এবং ইউক্রেনের যুদ্ধে পশ্চিমের দেশগুলির সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্কে যে ফাটল তৈরি হয়েছে সেই সম্পর্ক পুনরুদ্ধার করা। আবার রাজনৈতিক বিশেষজ্ঞদের এক অংশের মতে রাশিয়ার রাজনৈতিক অভিজাতদের একটি অংশ মস্কোর ফেডারেল সিকিউরিটি সার্ভিসের ডিরেক্টর আলেকজান্ডার বোর্টনিকভকে পুতিনের উত্তরসূরি হিসেবে দেখে। যদিও সম্প্রতি রাশিয়ায় পুতিনের পক্ষ নেওয়া বোর্টনিকভ এখন কিছুটা ব্যকফুটে। কারণ ইউক্রেনের ক্ষমতা সম্পর্কে তাঁর সংস্থার প্রেডিকশন ভুল প্রমাণিত করেছে ইউক্রেন৷

কিয়েভের গোয়েন্দাদের আরও দাবি, বোর্টনিকভের গোয়েন্দা সংস্থা ইউক্রেনের জনসংখ্যার মত এবং সেনাবাহিনীর ক্ষমতা বিশ্লেষণ করেছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে। কিন্তু আদপে তা মেলেনি যার কারণে যুদ্ধ বেড়েছে৷ এরপরই ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানিয়েছে যে বোর্টনিকভ এবং রাশিয়ার অভিজাত ও কিছু প্রভাবশালী সদস্য পুতিনকে ক্ষমতা থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করছেন৷ বিশেষ করে বিষক্রিয়ার মাধ্যমে আকস্মিক অসুস্থতা বা অন্য কোনো দুর্ঘটনা ঘটিয়ে পুতিনের মৃত্যুকে তরান্বিত করার প্রচেষ্টাও চলছে বলে দাবি করা হয়েছে ইউক্রেনের গোয়েন্দাদের তরফ থেকে৷

এই ধরনের ভয় থেকেই পুতিন গত ফেব্রুয়ারিতে প্রায় ১০০০ জন ব্যক্তিগত কর্মী সদস্যকে সরিয়ে দিয়েছেন৷ সরিয়ে দেওয়া কর্মীদের মধ্যে দেহরক্ষী, বাবুর্চি, ধোলাইকারী এবং সচিবও রয়েছে৷ ইউক্রেনের গোয়েন্দাদের দাবি এতে ষড়যন্ত্রের প্রচেষ্টা থেমে যায়নি। পুতিনকে খতম করতে আরেকটি সন্ত্রাসী গোষ্ঠী পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+