Ukraine- Russia War: পুতিনের যুদ্ধ বিরতি প্রস্তাব নাকচ, রাশিয়াকে বিশ্বাস করতে নারাজ ইউক্রেন

Ukraine- Russia War: পুতিনের যুদ্ধ বিরতি প্রস্তাব নাকোচ, রাশিয়াকে বিশ্বাস করতে নারাজ ইউক্রেন

প্রথমে আগবাড়িয়ে যুদ্ধ ঘোষণা। এখন আবার বড়দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা। পুতিনের প্রস্তাবকে হিপোক্রেসি উল্লেখ করে পুতিনের প্রস্তাব খারিজ করে দিল ইউক্রেন। পুতিনকে বিশ্বাস করতে নারাজ জেলেনস্কি। কারণ ইউক্রেনের বিরুদ্ধে হঠাৎ করে যুদ্ধ ঘোষণা করেছিল পুতিনই। গত কয়েক মাসে শয়ে শয়ে ক্ষেপণাস্ত্র হানা চালিয়ে ইউক্রেনকে ছিন্নভিন্ন করে দেওয়ার নেপথ্যের নায়ক এই পুতিন। তাই তাকে কোনও ভাবে বিশ্বাস করতে পারছেন না জেলনস্কি।

Ukraine- Russia War: পুতিনের যুদ্ধ বিরতি প্রস্তাব নাকোচ, রাশিয়াকে বিশ্বাস করতে নারাজ ইউক্রেন

একটা সময়ে শান্তি স্থাপনের জন্য রাশিয়ার কাছে ভিক্ষে চেয়েছিল ইউক্রেন। কিন্তু তখন রাশিয়া রাজি হয়নি। উল্টে আরও দ্বিগুণ শক্তি নিয়ে ইউক্রেনের উপর হামলা চালিয়েছিল। এমনকী জনবসতি পূর্ণ এলাকাতেও হামলা চালিয়েছিল রাশিয়া। অসংখ্য ইউক্রেনের সাধারণ মানুষ আহত হয়েছিলেন। তারপরেই থামেনি রাশিয়া। তাই হঠাৎ করে পুতিনের এই ক্রিসমাসের যুদ্ধ বিরতি ঘোষণাকে সহজ ভাবে নিতে নারাজ ইউক্রেন।

৬ এবং ৭ জানুয়ারি রাশিয়া এবং ইউক্রেনের রক্ষণশীল খ্রিশ্চানরা বড়দিন উদযাপন করে থাকে। রাশিয়ার রক্ষণশীর চার্চের প্রধান বৃহস্পতিবার বড়দিন উদযাপনের কথা ঘোষণা করার পরেই পুচিন এই সিদ্ধান্তের কথা জানায়। তার জন্য আগামী ৩৬ ঘণ্টা ইউক্রেনের উপরে কোনও রকম হামলা রুশ সেনা চালাবে না বলে ঘোষণা করেন পুতিন। কিন্তু পুতিনের এই ঘোষণাকে সহজভাবে নিতে নারাজ। অর্থাৎ রাশিয়াকে বিশ্বাস নেই বলেই বুঝিয়ে দিয়েছে ইউক্রেন। সেকারণেই পুতিনের এই ঘোষণাকে একেবারেই নাকোচ করে দিয়েছে ইউক্রেন। তারা সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জলোনস্কি।

প্রসঙ্গত উল্লেখ্য ইউক্রেনের উপর হামলার ঘটনায় কোনঠাসা হয়ে গিয়েছে রাশিয়া। ইউরোপের একাধিক দেশ রাশিয়ার তীব্র সমালোচনা করে রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছে। একাধিক ক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ করেছে। ব্রিটেন থেকে জার্মানি সকলেই রাশিয়ার বিরুদ্ধে গিয়ে কথা বলেছে। অন্যদিকে ইউক্রেনের সঙ্গে আমেরিকার ঘনিষ্ঠতা কিছুতেই মেনে নিতে নারাজ রাশিয়া। কয়েকদিন আগে মার্কিন কংগ্রেসে বক্তব্য রেখেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি। তারপরে আরও ফুঁসে উঠে নিউ ইয়ারের দিন ইউক্রেনে বুকে ১০০টি ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে রাশিয়া।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+