সৌদিতে দুই ভারতীয় মুণ্ডচ্ছেদ, কেন্দ্রের ঘাড়ে দোষ চাপালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর
সৌদি আরবে দুই পাঞ্জাবি ভারতীয় নাগরিককে মুণ্ডচ্ছেদ করা হয়েছে। এদিন ভারতের বিদেশমন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করেছে। সৌদিতে ভারতীয় দূতাবাসকে আগে থেকে কোনও খবরই দেওয়া হয়নি।
সৌদি আরবে দুই পাঞ্জাবি ভারতীয় নাগরিককে মুণ্ডচ্ছেদ করা হয়েছে। এদিন ভারতের বিদেশমন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করেছে। সৌদিতে ভারতীয় দূতাবাসকে আগে থেকে কোনও খবরই দেওয়া হয়নি। গত ২৮ ফেব্রুয়ারি পাঞ্জাবের হোসিয়ারপুরের সতবিন্দর কুমার ও লুধিয়ানার হরজিৎ সিংয়ের মুণ্ডচ্ছেদ করা হয়।

এই ঘটনাকে বর্বর ও অমানবিক বলে উল্লেখ করে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং কেন্দ্রের ঘাড়ে দোষ চাপিয়েছেন। এমন ঘটনা কেন্দ্র কেন আটকাতে পারল না, তার কৈফিয়ত চেয়েছেন। সতবিন্দরের স্ত্রী পিটিশন দাখিল না করলে বিষয়টি সামনেই আসত না।
এই বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কাছে আরও তথ্য চাইবেন বলে অমরিন্দর জানিয়েছেন। জানা গিয়েছে, একটি খুনের মামলায় অভিযুক্ত দুই ভারতীয়কে ফেব্রুয়ারি মাসের শেষদিনে মুণ্ডচ্ছেদ করে দেয় সৌদি সরকার। এতদিনে গোটা ঘটনা সামনে এসেছে।
More From
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications