ট্রাম্প থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না, বাইডেনকে তোপ দেগে বললেন পুতিন
পাঁচ বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিরাট সার্টিফিকেট দিলেন। তিনি মন্তব্য করেছেন যে, ২০২২ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না।
আলাস্কা শীর্ষ সম্মেলনে পুতিন এই দাবি করেন। তিনি ট্রাম্পের দীর্ঘদিনের এই বক্তব্যকে সমর্থন করেন যে, কেবল তাঁর উপস্থিতিই রাশিয়াকে ইউক্রেন আক্রমণে বিরত রাখতে পারত।

পুতিন আরও বলেন, রাশিয়া এবং আমেরিকার মধ্যে এখন "খুব ভালো সরাসরি যোগাযোগ" স্থাপিত হয়েছে, যা সম্পর্কের "খুব কঠিন সময়" পার করে এসেছে। তিনি সাংবাদিকদের জানান, "পরিস্থিতি ঠিক করা প্রয়োজন ছিল। আমরা সবসময় মনে রাখব কীভাবে আমাদের দেশগুলf সাধারণ শত্রুদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই ঐতিহ্য ভবিষ্যতে আমাদের সাহায্য করবে।"
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে অনুষ্ঠিত আলাস্কা শীর্ষ সম্মেলন শুক্রবার শেষ হয়েছে। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধ বা স্থগিত করার কোনও চুক্তি হয়নি।
পুতিন বলেন, বৈঠকে ইউক্রেন নিয়েই মূলত আলোচনা হয়েছে। তিনি ট্রাম্পের প্রশংসা করেন। পুতিন জোর দিয়ে বলেন যে, রাশিয়া যুদ্ধ শেষ করতে "আন্তরিকভাবে আগ্রহী", তবে "সকল মূল কারণ দূর করতে হবে এবং রাশিয়ার সমস্ত উদ্বেগ বিবেচনায় নিতে হবে"।
তিনি আরও যোগ করেন, "আমি ট্রাম্পের সঙ্গে একমত যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি আশা করি পারস্পরিক বোঝাপড়া ইউক্রেনে শান্তি আনবে।"
আলাস্কার উচ্চ-পর্যায়ের আলোচনা প্রায় কয়েক ঘণ্টা ধরে চলে। এরপর ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন গণমাধ্যমের সামনে সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত হন। উভয় পক্ষই কয়েকটি বিষয়ে অগ্রগতির কথা জানান, তবে বিস্তারিত কিছু বলেননি বা প্রশ্ন গ্রহণ করেননি।
ট্রাম্প বলেন, "অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। কয়েকটি বড় বিষয় এখনও পুরোপুরি সমাধান হয়নি, তবে আমরা এগিয়েছি। যতক্ষণ পর্যন্ত কোনও চুক্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনও চুক্তি নেই।" এদিন সম্মেলন শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রসিকতা করে ট্রাম্পকে পরের বৈঠক মস্কোতে করার আহ্বান জানান।
-
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের












Click it and Unblock the Notifications