মার্কিন মুলুকে ভারতীয় বংশোদ্ভূতের মুণ্ডচ্ছেদ করে হত্যা, অসহায় হয়ে দেখলেন স্ত্রী-পুত্র
ডালাসের একটি হোটেলে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৫০ বছর বয়সী চন্দ্র মৌলি নাগমালাইয়া। তিনি ভারতীয় বংশোদ্ভূত। পুলিশ জানিয়েছে, এক ভয়াবহ বিবাদের জেরে তাঁর স্ত্রী ও ছেলের সামনেই এই নৃশংস ঘটনা ঘটেছে।
ডালাস পুলিশ এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হিসেবে ইয়োরদানিজ কোবোস-মার্টিনেজকে চিহ্নিত করেছে। তাকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মূল খুনের অভিযোগ আনা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে টেক্সাসের টেনিসন গল্ফ কোর্সের কাছে ইন্টারস্টেট ৩০ সংলগ্ন ডাউনটাউন সুইটস মোটেলে। ঘটনার পর মোটেলে ক্রাইম সিন টেপ দিয়ে ঘিরে রাখা হয়।
হিউস্টনে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নাগমালাইয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এক এক্স পোস্টে তাঁরা জানিয়েছেন, "ডালাসে কর্মক্ষেত্রে নৃশংসভাবে নিহত ভারতীয় বংশোদ্ভূত নাগরিক শ্রী চন্দ্র নাগমালাইয়ার মর্মান্তিক মৃত্যুতে হিউস্টনের কনস্যুলেট জেনারেল গভীর শোকাহত। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগে রয়েছি এবং সব ধরনের সম্ভাব্য সহায়তা দিচ্ছি। অভিযুক্ত ডালাস পুলিশের হেফাজতে আছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।"
গ্রেফতারি হলফনামা অনুযায়ী, নাগমালাইয়া মোটেলে কোবোস-মার্টিনেজ এবং এক মহিলা সহকর্মীকে একটি রুম পরিষ্কার করার সময় দেখতে পান। তিনি তাদের একটি ভাঙা ওয়াশিং মেশিন ব্যবহার করতে নিষেধ করেন। তিনি সরাসরি কোবোস-মার্টিনেজকে উদ্দেশ্য করে কথা না বলে, তার মহিলা সহকর্মীর মাধ্যমে কথা বলায় কোবোস-মার্টিনেজ ক্ষিপ্ত হয়ে ওঠে। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, কোবোস-মার্টিনেজ রুম থেকে বেরিয়ে আসে এবং একটি ধারাল অস্ত্র বের করে নৃশংসভাবে আক্রমণ করে।
প্রাণ বাঁচাতে নাগমালাইয়া হোটেলের পার্কিং লটে সাহায্যের জন্য চিৎকার করতে করতে ছুটে যান। কিন্তু সন্দেহভাজন তাকে তাড়া করে এবং অস্ত্র নিয়ে আক্রমণ করে। হলফনামায় বলা হয়েছে, নাগমালাইয়ার স্ত্রী ও ছেলে যারা ফ্রন্ট অফিসে ছিলেন, তারা বাইরে ছুটে এসে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু মৃত্যু আটকাতে পারেননি।
কোবোস-মার্টিনেজ এরপর নাগমালাইয়াকে বারবার আঘাত করে যতক্ষণ না তার শিরশ্ছেদ ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, সন্দেহভাজন নিহত ব্যক্তির মাথা দু'বার পার্কিং লটের দিকে লাথি মারে এবং এরপর সেটি একটি ডাম্পস্টারে নিয়ে যায়।
ঘটনাস্থলের কাছে থাকা ডালাস ফায়ার-রেসকিউ কর্মীরা রক্তমাখা সন্দেহভাজনকে অনুসরণ পরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ জানিয়েছে, কোবোস-মার্টিনেজ স্বীকার করেছে যে সে নাগমালাইয়াকে হত্যা করতে ধারাল অস্ত্র ব্যবহার করেছে। তবে আক্রমণটি পূর্বপরিকল্পিত ছিল কিনা, তা পুলিশ প্রশাসন এখনও স্পষ্ট করেনি।
-
রক্তাক্ত হামলা! ঈদের নামাজের পরই গুলি ও ছুরি মেরে খুন লস্কর কমান্ডার বিলাল আরিফ সালাফিকে, আতঙ্ক পাকিস্তানে -
ভারতের ইতিহাসে নজির! দেশের দীর্ঘমেয়াদি প্রশাসক হিসেবে মাইলফলক গড়লেন মোদী, পিছনে ফেললেন সিকিমের চামলিংকে -
ভোটের আগে সতর্কতা! সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে অশান্তির আশঙ্কা? জেলাশাসকদের কড়া বার্তা দিল নবান্ন -
পশ্চিম এশিয়ার অশান্তি নিয়ে কূটনৈতিক আলোচনা! মোদীর সঙ্গে ফের ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট, কী বার্তা তেহরানের? -
গরমের মাঝেই চমক! রাতভর বৃষ্টিতে কমল তাপমাত্রা, সপ্তাহজুড়ে কেমন থাকবে আবহাওয়া? জানুন -
শত্রু দেশ ছাড়া হরমুজ প্রণালী দিয়ে অন্য দেশের জাহাজ চলাচলে আপত্তি নেই, জানাল ইরান -
কাতার হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু, তদন্তে নেমেছে প্রতিরক্ষা মন্ত্রক -
হরমুজ ইস্যুতে কড়া বার্তা! দাবি না মানলে ইরানের বিদ্যুৎকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, সময়সীমা ট্রাম্পের -
পশ্চিম এশিয়ার সংঘাতের জের? আরও বাড়তে চলেছে ফ্লাইট ভাড়া! কী ঘোষণা করল কেন্দ্র? জানুন -
মাঝপথে গন্তব্য বদল! রাশিয়া থেকে আরও তেল ভারতে, বেজিংগামী রুশ জাহাজ পৌঁছে গেল ম্যাঙ্গালুরু বন্দরে -
বক্স অফিসে ঝড় 'ধুরন্ধর ২'-এর! তিন দিনেই বিশ্বজুড়ে ৫০০ কোটির গণ্ডি পার, রণবীরের ছবিতে রেকর্ড আয় -
ফের এক বিএলও-র মৃত্যু! অতিরিক্ত কাজের চাপে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পরিবারের












Click it and Unblock the Notifications