হংকং বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা, রানওয়ে থেকে পিছলে সমুদ্রে পণ্যবাহী বিমান, মৃত ২
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে ভোররাতের নিস্তব্ধতা ভেঙে দিল ভয়ঙ্কর দুর্ঘটনা। অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে সোজা সমুদ্রে গিয়ে পড়ল একটি পণ্যবাহী বিমান। বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িকেও সজোরে ধাক্কা মারে সেটি। মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরজুড়ে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৩টা ৫০ মিনিট নাগাদ দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের কার্গো ফ্লাইটটি অবতরণের চেষ্টা করছিল। ঠিক সেই সময় প্রবল বাতাস ও প্রতিকূল আবহাওয়ার কারণে পাইলট বিমানটির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি একটি পার্ক করা গাড়ির সঙ্গে সংঘর্ষের পর সমুদ্রে গিয়ে পড়ে। জানাগেছে গাড়িতে থাকা ২ কর্মীর মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে অন্তত ১ জন বিমানবন্দরের কর্মী ছিলেন।

সমুদ্র থেকে উদ্ধার করা হয়েছে বিমানের ৪ জন ক্রু সদস্যকে, তাঁদের মধ্যে কেউ গুরুতর জখম নন। বিমানটি আংশিকভাবে জলে ডুবে গিয়ে সামনের অংশ জলের উপরে থাকলেও পিছনের দিক সম্পূর্ণ নিমজ্জিত। উদ্ধারকারী দল নৌকায় করে পৌঁছে উদ্ধারকাজে নেমেছে, চলছে ক্রেন ও ডাইভারদের তৎপরতা।
এমিরেটসের এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার সময় বিমানটিতে কোনও পণ্য ছিল না। বোয়িং ৭৪৭ মডেলের এই বিমানটি সাধারণত যাত্রী পরিবহণে ব্যবহৃত হত, পরে তা অস্থায়ীভাবে কার্গো কাজে নিয়োজিত করা হয়েছিল। বিমানটির বয়স প্রায় ৩২ বছর।
হংকং বিমানবন্দরের ইতিহাসে এটিই বলা হচ্ছে গত দুই দশকের অন্যতম বড় দুর্ঘটনা। ১৯৯৯ সালে চিন এয়ারলাইন্সের এক যাত্রীবাহী বিমান টাইফুনের সময় অবতরণের চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, তাতেও প্রাণ গিয়েছিল ৩ জনের।
সোমবারের এই দুর্ঘটনার পর আপাতত হংকং আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তদন্ত শুরু হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে, খতিয়ে দেখা হচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটি নাকি আবহাওয়া করণে এই দুর্ঘটনা। কোনটি এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী তা খতিয়ে দেখা হচ্ছে।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications