জৈবঅণু অণুবিক্ষণের পথ দেখিয়ে নোবেলজয়ী তিন দেশের তিন বিজ্ঞানী
আণবিক গবেষণায় ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপির গুরুত্ব অপরিসীম। এর আগেও এই আণবিক গবেষণায় সাফল্যের জন্য নোবলন পুরষ্কার পেয়েছিলেন বিজ্ঞানীরা।
ইলেকট্রন মাইক্রোস্কোপির উন্নতিতে যুগান্তকারী অবদান রাখার জন্য তিন দেশের তিন বিজ্ঞানী রসায়ন শাস্ত্রে নোবেল পেলেন এবার। এই তিন বিজ্ঞানীই ইলেকট্রন মাইক্রোস্কোপির উন্নতিতে জৈব-অণুগুলিকে অণুবিক্ষণের নয়া পন্থা আবিষ্কার করেছেন। বিজ্ঞানী ও গবেষক জ্যাকস ডুবোচেট, জোয়াশিম ফ্রাঙ্ক ও রিচার্ড হেন্ডারসন এবার সেই যুগান্তকারী আবিষ্কারেরই স্বীকৃতি পেলেন।

মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল জয়ী বিজ্ঞানীদের নাম ঘোষণা করা হয়েছে। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি মহাকর্ষীয় তরঙ্গ অনুসন্ধানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার পান রেইনার ওয়েইস, ব্যারি সি ব্যারিশ ও কিপ এস থোর্নে। এদিন নোবেলজয়ী তিন রসায়ন বিজ্ঞানীর নাম ঘোষণা করা হল। ক্রায়ো-ইলেক্ট্রন মাইক্রোস্কোপি গবেষণায় শূন্যস্থান পূরণ করতে সক্ষম হয়েছেন তিন রসায়ন বিজ্ঞানী।
নোবেল কমিটি এদিন এক বিজ্ঞপ্তিতে জানায়, এই তিন বিজ্ঞানীর গবেষণার ফলস্বরূপ জৈব অণুর গঠন সুস্পষ্টভাবে চিহ্নিত করা যাবে। ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপ এতদিন বিস্তর ফাঁক ছিল। সমস্ত জৈব অণু অণুবীক্ষণ করা যেত না। তিন বিজ্ঞানীর নয়া প্রযুক্তি আবিষ্কারে সেই ফাঁক পূরণ হয়ে গেল। ফলে এখন থেকে সমস্ত জৈব অণুই তাঁর নির্দিষ্ট আকারে দৃশ্যমান হবে।
নোবেলজয়ী তিন বিজ্ঞানীর মধ্যে একজন হলেন সুইজারল্যান্ডের নাগরিক জ্যাকস ডুবোচেট। তিনি লুজান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। জার্মান বংশোদ্ভুত জোয়াশিম ফ্রাঙ্ক অধ্যাপনা করেন নিউইয়র্কে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। আর যুক্তরাজ্যের রিচার্ড হেন্ডারসন অধ্যাপনা করেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে।
আণবিক গবেষণায় ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপির গুরুত্ব অপরিসীম। এর আগেও এই আণবিক গবেষণায় সাফল্যের জন্য নোবলন পুরষ্কার পেয়েছিলেন বিজ্ঞানীরা। গতবার জ্যাঁ পিয়েরে সোভাস, ফ্রেজার স্টোডার্ট ও বার্নাড এল ফেরিনগা মলিকিউলার মেশিন নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছিলেন নোবেল।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications