বিশেষ প্রজাতির মাকড়শার এক কামড়ে পচন ধরতে পারে মানব দেহে
বিশেষ প্রজাতির মাকড়শার এক কামড়ে পচন ধরতে পারে মানব দেহে
মাকড়সা দেখলে গা ঘিনঘিন করেনা এমন মানুষ কমই আছে। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করেছেন আরাকনিডের তিনটি প্রজাতির মাকড়সা মানুষের পক্ষে খুবই বিপদজনক। বিজ্ঞানীরা জানিয়েছেন যে এই প্রজাতির মাকড়সার একটা ছোট্ট কামড়ে পচন ধরতে পারে মানবদেহেও। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্রাউন ব্র্যান্ড রিকিউজ স্পাইডার, দ্য ব্ল্যাক উইডো স্পাইডার এবং দ্য হোবো স্পাইডার।

তবে সম্প্রতি বিজ্ঞানীরা মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির গবেষকেরা এমন এক প্রজাতির মাকড়সা লক্ষ্য করেছেন যা সম্ভবত গোটা আরকনিড রাজ্যের মধ্যে সবচেয়ে মারাত্মক। এই মাকড়সা কামড়ালে তার বিষ ৪০সেন্টিমিটার অবধি ক্ষত তৈরি করে মানুষের ত্বক নষ্ট করে দিতে পারে। যা নিরাময় হতে কয়েক মাস সময় লাগে, এবং নিরাময় হলেও থেকে যায় এক গভীর ক্ষত চিহ্ন বা স্থায়ী দাগ। মাকড়সার এই বিষাক্ত প্রজাতিটির নাম হল 'ল্যাকোসেসেলস টেনকোচিটিটলান'। এই গবেষণায় জীববিজ্ঞানী আলেজান্দ্রো ভালদেজ-মন্ড্রাগন এবং তার ছাত্র ক্লোদিয়া নাভারো, কারেন সোলিস, মেরিয়া কর্টেজ এই প্রজাতির মাকড়সা আবিষ্কারে সক্ষম হন।
জীববিজ্ঞানী আলেজান্দ্রো জানান, " আমরাই আমাদের বাড়িতে তাদের সুস্থ তাপমাত্রা, আদ্রতা ও খাবার সরবারহ করে নিজেদের জীবনের ঝুঁকি বাড়াই,যদিও পোকামাকড় উপদ্রব কমানোর ক্ষেত্রে এই মাকড়সা গুলি কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"












Click it and Unblock the Notifications