হ্যালো বললেই হাত নাড়াচ্ছে অক্টোপাস, দেখুন তাজ্জব ভিডিও
কথা বলা পাখির কথা হয়তো আমরা অনেকেই শুনেছি। কিন্তু কথা শুনে প্রত্যুত্তর দেওয়া অক্টোপাসের কথা ? হ্যাঁ এবার এমনই ঘটনায় তাজ্জব সোশ্যাল মিডিয়া। এমনিতেই অক্টোপাসকে পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণিদের তালিকায় একদম শীর্ষে রাখা হয়। সম্প্রতি টুইটারে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এরকমই একটি অক্টোপাসের বুদ্ধিমত্তার ছাপ দেখতে পাওয়া গেল।

নেচার ইজ লিট নামে একটি পেজ থেকে সম্প্রতি এই ভিডিওটি ছাড়া হয়েছিল বলে জানা যাচ্ছে।৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে মানুষের কথা শুনে সেই মতো প্রতিক্রিয়া দিচ্ছে অক্টোপাসটি। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, “ অক্টোপাস পৃথিবীর অন্যতম বুদ্ধিমান প্রাণী। হ্যালো বললে এই অক্টোপাস্টি কী ভাবে হাত নাড়াচ্ছে দেখুন।”
The octopus is one of the most intelligent animals on the planet. Here’s one copying a wave “hello” pic.twitter.com/DUit3H8DBe
— Nature is Lit🔥 (@NaturelsLit) February 22, 2020
ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি অক্টোপাসটিকে দেখে হাত নাড়াচ্ছে। তখনই অক্টোপাসটিও তাকে অনুসরণ করে হাত নাড়াতে থাকে বলে দেখা যায়। যা দেখে স্বভাবতই তাজ্জব বনে গেছেন নেটিজেনেদের একাংশ। অক্টোপাসটির প্রথর বুদ্ধিমত্তা নিয়েও সওয়াল করতে দেখা গেছে অনেককে।












Click it and Unblock the Notifications