Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে মৃত ১৭, আহত বহু মানুষ

ইসলামাবাদ, ২ সেপ্টেম্বর : শুক্রবার সকালে পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী জঙ্গি হামলায় ৫ জনের মৃত্যু ঘটেছে। মৃতদের তালিকায় একজন সাধারণ নাগরিক রয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রের খবর। এই ঘটনায় ৪ জঙ্গিরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পেশোয়ারের খ্রিষ্টান কলোনির কাছে সকালে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এরপরে সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৪ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে।

পেশোয়ারে আত্মঘাতী জঙ্গি হামলায় চার জঙ্গি সহ মৃত ৫

স্থানীয় বাসিন্দাদের দাবি সকালে একটি বিস্ফোরণ ঘটে । এই বিস্ফোরণে একজনের মৃত্য হয়। এরপর পাকিস্তানের সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে। সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে ৪ জঙ্গির মৃত্যু হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত সেনাবাহিনীর তল্লাশি অভিযান চলছে বলে জানা গিয়েছে। এখনও ওই এলাকায় কিছুক্ষন পর পর গুলির আওয়াজ শোনা যাচ্ছে বলে পাকিস্তানের একটি সংবাদমাধ্যম দাবি করেছে। অন্য একটি ঘটনায় মরদানের জেলা আদালতে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৪০ জনেরও বেশি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। কোন জঙ্গি গোষ্ঠীই এখনও পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+