বাড়ছে তালিবান আগ্রাসন,সেনা প্রত্যাহারের আগেই আফগান দোভাষী-অনুবাদকদের সরাচ্ছে আমেরিকা
বাড়ছে তালিবান আগ্রাসন,সেনা প্রত্যাহারের আগেই আফগান দোভাষী-অনুবাদকদের সরাচ্ছে আমেরিকা
আফগানিস্তান থেকে ইতিমধ্যেই সেনা প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে মার্কিন প্রশাসন। শুরু হয়ে গিয়েছে চূড়ান্ত তোড়জোড়। এদিকে এবার মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের সময় সহায়তা দেওয়া আফগান দোভাষী ও অনুবাদকদের সরিয়ে নিরাপদ জায়গায় রাখতে চাইছে বাইডেন প্রশাসন। প্রায় ২০ বছরের বেশি সময় ধরে আফগানিস্তানে মার্কিন সেনাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছিলেন তারা। এবার তাদেরই ঠিকানা বদলের প্রক্রিয়া শুরু হল।

সম্প্রতি এই বিষয়ে হোয়াইট হাউজের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে। যেখানে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে অপারেশন অ্যালাইস রিফিউজি নামে এক মিশনের আওতাতেই দোভাষী ও অনুবাদকদের সরিয়ে নেওয়ার কাজ হবে। জুলাইয়ের শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে সেই কাজ। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর এসব দোভাষী ও অনুবাদকরা বিপদে পড়তে পারেন বলে মনে করছে মার্কিন প্রশাসন।
তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং গত কয়েক বছরে তাবিবান দমনে মার্কিন সেনার কাঁধে কাঁধ রেখে তারা যে ভূমিকা রেখেছে তাকে স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত বলে মত ওয়াকিবহালের। প্রাথমিক ভাবে আফগানিস্তান থেকে আড়াই হাজার দোভাষী-অনুবাদকে সরানো হবে বলে শোনা যাচ্ছে। প্রথমে তাদের আমেরিকা বা অন্য কোনও দেশে নিরাপদ আস্তানায় রাখা হবে বলে খবর। থাকবে সামরিক সুরক্ষা।
এদিকে আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তারজেরেই গোটা দেশে ফের আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয়েছে তালিবানরা। জায়গায় জায়গায় শুরু হয়ে গিয়েছে সংঘর্ষ। এমতবস্থায় দেশীয় দোভাষী ও অনুবাদকদের জীবন যে বিপজের মুখে পড়তে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।












Click it and Unblock the Notifications