তাদের সতর্কতা উপেক্ষা! করোনা ভাইরাস নিয়ে তাইওয়ানের নিশানায় হু ও চিন
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে গুরুতর অভিযোগ তাইওয়ানের। তাদের দাবি ডিসেম্বরেই তারা করোনা ভাইরাস নিয়ে সংক্রমণ যে মানুষ থেকে মানুষে হতে পারে সেব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নিয়ে গুরুতর অভিযোগ তাইওয়ানের। তাদের দাবি ডিসেম্বরেই তারা করোনা ভাইরাস নিয়ে সংক্রমণ যে মানুষ থেকে মানুষে হতে পারে সেব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বলেছিল। যাতে উল্লেখ করা হয়েছিল সংক্রমণের প্রাবল্যতার কথাও।

চিনের কাজে প্রশংসা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মহামারী করোনাকে চিন যেভাবে মোকাবিলা করেছে, তার প্রশংসা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। ইতিমধ্যেই এই ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ২৫০,০০০-এর বেশি এবং মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে।

তাইওয়ান সতর্ক করেছিল ৩১ ডিসেম্বর
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট চেন চিয়েন জেন বলেছেন, তাদের চিকিৎসকরা মেনল্যান্ড চায়নার সহকর্মীদের কাছ থেকে শুনেছিলেন, স্বাস্থ্যকর্মীরা অসুস্থ হয়ে পড়ছেন। যা কিনা মানুষ থেকে মানুষ সংক্রমণের চিহ্ন বলেও প্রকাশ করে। ৩১ ডিসেম্বর তাইপের সরকারি আধিকারিকরা চিন এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার শাখা সংগঠনকে বিষয়টি নিয়ে জানিয়েছিল।

চিন মানুষ থেকে মানুষের সংক্রমণের কথা জানায় ২০ জানুয়ারি
তাইওয়ানের দাবি, তাদের সতর্কতা উপেক্ষা করা হয়েছিল। কিন্তু ২০ জানুয়ারি চিনের তরফ থেকে মানুষ থেকে মানুষে করোনা ভাইরাস সংক্রমণের কথা জানানো হয়। ১৪ জানুয়ারি হু-এর তরফ থেকে জানানো হয়েছিল, চিনে মানুষ থেকে মানুষে সংক্রমণ ঘটেনি।

চিনের দিকে অভিযোগের আঙুল
প্রত্যেক দেশের তরফে বিশ্বস্বাস্থ্য সংস্থার সহযোগী আইএইচআর-এর ওয়েবসাইটে অন্য সব দেশের অধিকার থাকলেও, তাইওয়ানের তা নেই। কেননা চিনের দাবি তাইওয়ান তাদের দেশেরই অংশ। তারা তাইওয়ানকে আলাদা দেশ বলে মনে করে না।












Click it and Unblock the Notifications