নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসাবে ইতিহাস সুশীলা কার্কির, নিলেন অন্তর্বর্তী সময়ের জন্য দায়িত্ব
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। এদিন রাতে তিনি এই পদে আসীন হয়েছেন। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস তৈরি করলেন।
ব্যাপক দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের চারদিন পর নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী পেল নেপাল। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল তাঁর বাসভবনে সুশীলা কার্কিকে শপথ বাক্য পাঠ করান। শপথগ্রহণের পরপরই কার্কি তাঁর সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক করলেন এবং ২০২৬ সালের ৪ মার্চ নতুন সাধারণ নির্বাচনের প্রস্তাব দিলেন। পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে বলে খবর।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, কার্কি জরুরি অবস্থা জারির সুপারিশও করতে পারেন বলে খবর। মন্ত্রিসভার সুপারিশের পর রাষ্ট্রপতি এর অনুমোদন দেবেন এবং এরপর নেপাল জুড়ে জরুরি অবস্থা কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। এর আগে শুক্রবার নেপালের 'জেন জেড' গোষ্ঠী সুশীলা কার্কির নেতৃত্ব মেনে নিতে সম্মত হয়, তবে তারা সংসদ ভেঙে দেওয়া-সহ বেশ কয়েকটি শর্ত দিয়েছিল।
সুশীলা কার্কি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। কার্কি জানিয়েছেন যে তাঁকে এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। কারণ ভাগ্যে হয়ত অন্য কিছু লেখা ছিল।
-
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
বৈষম্যের অবসান! মহিলা সেনা অফিসারদের স্থায়ী কমিশন নিয়ে কড়া রায় সুপ্রিম কোর্টের, কী জানাল আদালত?












Click it and Unblock the Notifications