Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আসছে ডেল্টার থেকেও ভয়ঙ্কর স্ট্রেন? ফের নতুন করে করোনা আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে গোটা বিশ্বজুড়ে

আসছে ডেল্টার থেকেও ভয়ঙ্কর স্ট্রেন? ফের নতুন করে করোনা আতঙ্ক মাথাচাড়া দিচ্ছে গোটা বিশ্বজুড়ে

ইতিমধ্যেই ডেল্টা হানায় বিপর্যস্ত গোটা বিশ্ব। করোনার এই নয়া মারণ স্ট্রেনের করাঘাতেই গোটা বিশ্বেই চোখ রাঙাচ্ছে করোনার তৃতীয় ঢেউ। ইতিমধ্যেই থাবা বসিয়েছে ১৩৫টির বেশি দেশে। এদিকে আগামীতে এই ডেল্টাই সর্বাধিক ভয়ঙ্কর করোনা স্ট্রেনের রূপ নেবে বলে আগাম সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমতাবস্থায় আরও বড় আশঙ্কার কথা শোনালেন বিখ্যাত আমেরিকান চিকিৎসক অ্যান্টনি স্টিফেন ফৌসি।

উদ্বেগের কথা শোনাচ্ছেন ফৌসি

উদ্বেগের কথা শোনাচ্ছেন ফৌসি

ফৌসির দাবি আগামীতে ডেল্টার থেকেও আরও ভয়ঙ্কর স্ট্রেন থাবা বসাতে চলেছে বিশ্বের বুকে। আর তার জন্য সতর্ক থাকতে হবে এখন থেকেই। এই প্রসঙ্গে তিনি বলেন, শরৎ এবং শীতেও যদিও আমেরিকায় করোনা পারা উর্ধ্বমুখী থাকে তাহলে বুঝতে হবে আমাদের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। এমনকী আগামীতে আরও ভয়ঙ্কর করোনা স্ট্রেনের মুখোমুখি হতে পারে গোটা মানবজাতি। আর এই স্ট্রেনগুলিকে রুখতে ভ্যাকসিন কতটা কার্যকরী ভূমিকা নেবে সে প্রশ্ন থেকেই যায়।

বাজারে থাকা ভ্যাকসিনের প্রশংসা

বাজারে থাকা ভ্যাকসিনের প্রশংসা

যদিও বর্তমানে বাজারে থাকা ভ্যাকসিন নিয়ে বেশ আশার কথাই শোন গেল তাঁর গলায়। এই প্রসঙ্গে তিনি বলেন, "সত্যি বলতে, আমাদের কাছে বর্তমানে যে ভ্যাকসিন গুলি রয়েছে তা এই সময়ে থাকা করোনা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ ভাবে সক্ষম। এমনকী এর আগে যারা করোনা সংক্রমণের ফলে দারুণ ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তাদের শরীরেও কাজ করতে সক্ষম আমাদের সময়ে তৈরি বর্তমান ভ্যাকসিনগুলি।"

 করোনা সংক্রমণ বাড়ছে গোটা মার্কিন মুলুকেই

করোনা সংক্রমণ বাড়ছে গোটা মার্কিন মুলুকেই

এদিকে বর্তমানে ফের করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে গোটা মার্কিন মুলুকেই। গত বুধবার ১ লক্ষের বেশি দৈনিক করোনা সংক্রমণ দেখা যায় আমেরিকায়। যা গত ৬ মাসের মধ্যে এখনও পর্যন্ত সর্বোচ্চ বলেই জানা যাচ্ছে। আর এতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। এমতাবস্থায় আমেরিকায় বিদেশিদের প্রবেশেও আরও কড়া পদক্ষেপ নিয়েছে বাইডেন সরকার। এমনকী সম্পূর্ণ রূপে টিকা নেওয়া না থাকলে কাউকেই সেদেশে পা রাখতে দেওয়া হচ্ছে না।

একনজরে আমেরিকার করোনা পরিসংখ্যান

একনজরে আমেরিকার করোনা পরিসংখ্যান

এদিকে এখনও পর্যন্ত আমেরিকায় ৩ কোটি ৬৫ লক্ষ ৪৩ হাজারের বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। মারা গিয়েছেন ৬ লক্ষ ৩৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে আমেরিকায় দৈনিক সংক্রমণও বর্তমানে ২৫ থেকে ৪০ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে বলেই জানা যাচ্ছে। এমতাবস্থায় ফৌসির পূর্বাভাস যদি সত্যি হয় তাহলে যে আগামীতে বিশ্ববাসীর জন্য আরও বড় আতঙ্ক অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia


More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+