ভারত-চিন সেনা সংঘর্ষে লালফৌজের ৫ জওয়ান মৃত? দাবি চিনা সংবাদমাধ্যমেই

ভারত-চিন সেনা সংঘর্ষে লালফৌজের ৫ জওয়ান মৃত ? দাবি চিনা সংবাদমাধ্যমেই

প্রায় ৪৫ বছর পর ভারত-চিন সীমান্তে ঝরল প্রাণ। ইতিমধ্যে সোমবার রাতে লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকা বরাবর ইন্দো-চিন সেনা সংঘর্ষের খবর পাওয়া যায়। এরপরেই ভারতীয় সেনার এক উচ্চ পদস্থ আধিকারিক ও দুই সেনা জওয়ানের মৃত্যুর খবর মিলেছে বলে জানা যাচ্ছে। কিন্তু এবার চিনা পক্ষেও মৃত্যুর খবর আসছে বলে জানা যাচ্ছে।

চিনা সংবাদ মাধ্যমে লৌলফৌজের সেনা মৃত্যুর খবর

চিনা সংবাদ মাধ্যমে লৌলফৌজের সেনা মৃত্যুর খবর

এদিনই গ্লোবাল টাইমসের এক রিপোর্টারের টুইটের পরেই এই বিষয়ে নতুন করে জল্পনা ছড়ায়। ওই টুইটেই পাঁচ চিনা সেনার মৃত্যুর খবর সম্পর্কে অবগত করা হয়। এমনকি এশিয়া নিউজের একটি প্রতিবেদনেও চিনা সেনার পাঁচজন এবং ভারতীয় সেনার ৩ জন হতাহতের খবর বলা হয়েছে।

পিপলস লিবারেশন আর্মির ৫ জন সেনা নিহত ?

পিপলস লিবারেশন আর্মির ৫ জন সেনা নিহত ?

এদিন চিনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের চিফ রিপোর্টার ওয়াং ওয়েনওয়েন ভারত-চিন সংঘর্ষের বিষয়ে একটি টুইট করনে। সেখানেই তিনি লেখেন লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এএলসি বরাবর ভারত-চিন সেনা সংঘর্ষে পিপলস লিবারেশন আর্মির ৫ জন সেনা নিহত ও ১১ জন আহত হয়েছেন। যদিও তার দাবি এদিন গুলির লড়াইয়ের পরিবর্তে হাতাহাতিতে জড়ায় দুই দেশের সেনা জওয়ানরা।

সেনা সংঘর্ষের কারণে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে ভারত-চিন

সেনা সংঘর্ষের কারণে একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে ভারত-চিন

যদিও পরবর্তীতে তিনি অন্য একটি টুইটে এই দাবির সত্যতার জন্য @NewsLineIFE নামে একটি ভারতীয় সূত্রের কথা উল্লেখ করেন। এই বিষয়ে চিনের তরফে এখনও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি বলেও তিনি জানান। ইতিমধ্যেই চিনের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারতও। যদিও ভারতের দিকে পাল্টা অভিযোগের আঙুল তুলেছে চিনও।

চিনা সেনা মৃত্যু নিয়ো চলছে চপানৌতর

চিনা সেনা মৃত্যু নিয়ো চলছে চপানৌতর

মঙ্গলবার ভারতীয় সেনা জানায়, পারস্পরিক শান্তি চুক্তি মেনে লাদাখের গালোয়ান উপত্যকা সরে আসতে থাকে ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে আক্রমণ চালায় লালফৌজ। আত্মরক্ষার্থে পাল্টা জবাবও দেয় ভারতীয় সেনা। শহিদ হন তিন সেনা-জওয়ান। যদিও মঙ্গলবার বেজিংয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয় ভারতই সীমান্ত পেরিয়ে চিনা সেনাদের উপর প্রথম আক্রমণ করে। যদিও এই সংঘর্ষে কোনও চিনা সেনার মৃত্যু হয়েছে কিনা সেই বিষয়ে কিছু স্পষ্ট করা হয়নি বেজিংয়ের তরফ। তবে চাপানৌতর চলছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+