চিনকে ছাপিয়ে গেল স্পেনও! করোনা ঝড়ে কাঁপছে গোটা ইউরোপ

ইতালিতে ইতিমধ্যে মৃতের সংখ্যা ৬৮২৫ জনে পৌঁছেছে। অন্যদিকে স্পেনে মারা গিয়েছেন ৩৪০০ জনের উপর। এর সঙ্গেই চিনকেও ছাড়িয়ে গিয়েছে স্পেন। গত ২৪ ঘন্টায় স্পেনে মারা গিয়েছেন ৪৮৯ জন। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪৩৪-এ।

চিনকে ছাপিয়ে গেল স্পেনও! করোনা ঝড়ে কাঁপছে গোটা ইউরোপ

এদিকে স্পেনে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৪৭ হাজার ৬১০। গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৫২ জন আক্রান্ত হয়েছেন এই সংক্রমণে। এদিকে আরও বাজে অবস্থা ইতালিতে। সেখানে মৃত্যু মিছিল জারি রয়েছে।

ইতালিতে ইতিমধ্যে মৃতের সংখ্যা ৬৮২৫ জনে পৌঁছেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৪৩ জনের মৃত্যু হয়েছে ইতালিতে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ১১৪ জন, ইরানে ১২২ জন, ফ্রান্সে ২৪০ জন, ৩৩ জন নেদারল্যান্ডসে ও বেলজিয়ামে ৩৪ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।

ফ্রান্সের অবস্থাও খারাপ। তবে সেখানে মৃতদের আসল সংখ্যা সরকারি তালিকা থেকে অনেকটাই বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ফ্রান্সে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৩০০। তবে এই সংখ্যাটা শুধু মাত্র হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের ভিত্তিতেই। একই ভাবে শুধুমাত্র হাসপাতালে মৃতদের সংখ্যাই জানা যাচ্ছে ফ্রান্সে। সরকারি হিসাবে ফ্রান্সে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১০০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+