মার্কিন অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ট্রাম্প এখন তাকিয়ে এই ৬ ভারতীয়র দিকে!

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু মিছিল জারি রয়েছে আমেরিকায়। এই অবস্থায় সেদেশের অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে প্রায়। কেরর্ড সংখ্যায় মানুষ চাকরি হারিয়েছে সেদেশে। ট্রাম্প প্রশাসনের অধীনে দেশের অর্থনৈতিক বৃদ্ধি গত কয়েক বছরের তুলনায় এখন প্রায় তলানিতে। এহেন পরিস্থিতিতে দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে ট্রাম্প এখন তাকিয়ে এই সব ভারতীয়দের দিকে।

সুন্দর পিচাই

সুন্দর পিচাই

সুন্দর পিচাই একজন ভারতীয় আমেরিকান ব্যবসায়িক নির্বাহী। বর্তমানে তিনি অ্যালফাবেট ইনকর্পোরেশনের প্রধান পদে রয়েছেন। গুগল এই অ্যালফাবেট ইনকর্পোরেশনের অধীনে একটি সহায়ক সংস্থা।

সত্য নাডেলা

সত্য নাডেলা

সত্য নাডেলা মাইক্রোসফ্টের প্রধান নির্বাহী কর্মকর্তা। সিইও হওয়ার আগে তিনি মাইক্রোসফ্টের ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ গ্রুপের নির্বাহী সহ-সভাপতি ছিলেন।

অরবিন্দ কৃষ্ণা

অরবিন্দ কৃষ্ণা

অরবিন্দ কৃষ্ণা টেক জায়ান্ট আইবিএমের সিইও। তাকে টেক গ্রুপের প্রধান হিসাবে মনোনীত করেছেন ট্রাম্প।

সঞ্জয় মেহরোত্রা

সঞ্জয় মেহরোত্রা

মাইক্রনের সঞ্জয় মেহরোত্রা টেক গ্রুপে মনোনীত হয়েছেন। গ্রুপের অন্য সদস্যরা হলেন অ্যাপলের টিম কুক, ওরেকেলসের ল্যারি এলিসন এবং ফেসবুকের মার্ক জুকারবার্গ।

অ্যান মুখোপাধ্যায়

অ্যান মুখোপাধ্যায়

পার্নড রিকার্ডের ভারতীয়-আমেরিকান অ্যান মুখোপাধ্যায়কে ম্যানুফ্যাকচারিং গ্রুপে মনোনীত করা হয়েছে। সেই গ্রুপে আরও রয়েছেন ক্যাটারপিলারের জিম আম্পলবি; টেসলার এলন মাস্ক, ফিয়াট ক্রিসলারের মাইক ম্যানলি, ফোর্ডের বিল ফোর্ড এবং জেনারেলের মেরি বার্রা।

অজয় ​​বাঙ্গা

অজয় ​​বাঙ্গা

মাস্টারকার্ডের অজয় ​​বাঙ্গাকে ফিনান্সিয়াল সার্ভিসেস গ্রুপে মনোনীত করা হয়েছে। এই গ্রুপে আরও রয়েছেন ভিসা থেকে আল কেলি, ব্ল্যাকস্টোনের স্টিফেন শোয়ারজম্যান; ফিদেলিটি ইনভেস্টমেন্টের অ্যাবিগাইল জনসন এবং ইনটুইটের সাসান গুডার্জি।

আমেরিকার করোনা পরিস্থিতি

আমেরিকার করোনা পরিস্থিতি

এদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, করোনাভাইরাসে মৃত্যু-আক্রান্তের সর্বোচ্চ শিখর পেরিয়ে এসেছে আমেরিকা। কিন্তু তার পরের দিনই এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর রেকর্ড গড়ল মার্কিন যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ৪৪৯১ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+