খালেদাকে ফের তোপ হাসিনার, আশ্বাস হিন্দুদের সুরক্ষার

প্রসঙ্গত, ভোটে জিতে আওয়ামি লিগ ক্ষমতায় আসার পর দেশ জুড়ে হিন্দুদের ওপর নির্যাতন শুরু করেছে জামায়ত-ই-ইসলামি এবং বিএনপি। কারণ হিন্দুরা আওয়ামি লিগের চিরাচরিত ভোটব্যাঙ্ক হিসাবে পরিচিত। যশোরের অভয়নগরেও একই ঘটনা ঘটেছে। হিন্দুদের বাড়ি পুড়িয়ে দেওয়া, মন্দিরে লুঠপাট চালানো ইত্যাদি ঘটনা ঘটেছে। মূলত নির্যাতিত পরিবারগুলিকে ভরসা দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ২০ হাজার থেকে এক লাখ টাকার চেক প্রদান করেন। মন্দির পুননির্মাণের আশ্বাস দেন।
এদিন নির্যাতিতদের সঙ্গে কথা বলার পাশাপাশি জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, "খালেদা জিয়া তো জামায়তের আমির। ওঁর সঙ্গে জামায়তের ওঠাবসা। যুদ্ধাপরাধীদের সঙ্গে নিয়ে ঘুরছেন। উনি বলছেন, কেউ ভোট দিতে যায়নি। আমার প্রশ্ন, সেটা যদি হবে, তা হলে হিন্দুদের ওপর এত অত্যাচার হচ্ছে কেন? ওঁরা ভোট দিয়েছেন বলেই তো আপনার এত রাগ। কিন্তু, ভোট দেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। হিন্দুরা এখানকার মাটির সন্তান। সন্ত্রাস চালিয়ে বিএনপি ওঁদের তাড়াতে পারবে না দেশ থেকে। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় যত কঠোর হওয়া দরকার, ততটা হব।"
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications