করোনায় আক্রান্ত আরও এক দেশের প্রধানমন্ত্রী! উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে

এই বছরের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর পদে বসেছিলেন রাশিয়ার মিখাইল মিশুস্তিন। আর এপ্রিল পড়তেই জানা গিয়েছে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। আপাতত রাশিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যাপক তোলপাড়। এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনস করোনা আক্রান্ত হন। তাঁর শারীরিক অবস্থা গুরুতর হয়। এরপর হাসপাতালের ইসিইউতে থাকবার পর তিনি সুস্থ হয়ে ফিরে আসেন স্বাভাবিক জীবনে।

করোনায় আক্রান্ত আরও এক দেশের প্রধানমন্ত্রী! উদ্বেগ বাড়ছে বিশ্ব জুড়ে

এদিকে, ৫৪ বছরের মিশুস্তিনের অসুস্থতার জেরে তিনি আপাতত হাসপাতালে ভর্তি। তাঁর জায়গায় রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করেছেন। যদিও মিশুস্তিন দেশের বিভিন্ন বিষয়ের দিকে খেয়াল রাখছেন। হাসপাতাল থেকেই কাজের ওপর নজরদারিতে তিনি রয়েছেন। রাশিয়ার ধুঁকে পড়া অর্থনীতির দিকেও নজর রয়েছে মিশুস্তিনের।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে নিয়মিত ভিডিও কন্ফারেন্সে কথা হচ্ছে মিশুস্তিনের। মিশুস্তিনের থেকে রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট।তবে আপাতত আশা মিশুস্তিনের সুস্থতার। এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ১৯৮৭ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গিয়েছে। জার্মানিতে একদিনে মৃত্যু আরও ১৭৩, আক্রান্ত ১৪৭৮। অন্যদিকে, করোনা লকডাউনের অবসান ইরানে। সব ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিচ্ছে ইরান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+