নো ফ্লাইং জোন ঘোষণা মানে তা যুদ্ধে যোগ দেওয়ার সামিল! বিশ্বকে চরম হুঁশিয়ারি পুতিনের

যুদ্ধের আবহে ফের একবার বিশ্বকে হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আজ শনিবার মস্কোতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর সেখানেই বিশ্বকে চরম হুঁশিয়ারি পুতিনের। বলেন, যে সমস্ত দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়ে নো ফ্লাইং

যুদ্ধের আবহে ফের একবার বিশ্বকে হুঁশিয়ারি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। আজ শনিবার মস্কোতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। আর সেখানেই বিশ্বকে চরম হুঁশিয়ারি পুতিনের। বলেন, যে সমস্ত দেশ ইউক্রেনের পাশে দাঁড়িয়ে নো ফ্লাইং জোন লাঘু করবে, সেই দেশকে যুদ্ধের অংশ হিসাবেই ধরে নেওয়া হয়।

বিশ্বকে চরম হুঁশিয়ারি পুতিনের

এই অবস্থা যে কোনও ধরনের পদক্ষেপে সশস্ত্র সংঘাতে জড়াতেও রাশিয়া দুবার ভাববে না বলেই হুঁশিয়ারি। এখানেই শেষ নয়, নো ফ্লাইং জোন লাঘু করা হলে শুধুমাত্র ইউরোপ নয়, পুরো বিশ্বের জন্যেই ভয়ঙ্কর হবে। এবং তা ধ্বংসের চেহারা নেবে বলেও আক্রমণাত্বক পুতিন।

শুধু বিশ্বকেই নয়, ইউক্রেনকেও কার্যত চরম হুঁশিয়ারি পুতিনের। বলেন, রাশিয়া ইতিমধ্যে একগুচ্ছ শর্ত দিয়েছে। আর তা যদি না মেনে নেওয়া হয় তাহলে রাষ্ট্রের মর্যাদা হারানো শুধু সময়ের অপেক্ষা বলে দাবি রাশিয়ার। আজ শনিবার গুরুত্বপূর্ণ একটি বৈঠক হয়। সেখানে রাশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্টদের সমস্ত আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সেখানে নো ফ্লাইং জোন-এর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আর এরপরেই পুতিনের হুঁশিয়ারি, নো ফ্লাইং জোন তৈরি করা হলে রাশিয়া রুখে দেওয়ার জন্য সশস্ত্র সংঘাতের পথেই হাঁটবে।

রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের আজ দশম দিন। গত কয়েকদিনে লাগাতার ইউক্রেনের উপর চালিয়েছে রুশ এয়ারফোর্স। আক্রমনে বিধ্বস্ত ইউক্রেন লড়াই চালাচ্ছে। শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই চালানোর হুঁশিয়ারি দিয়েছে। এই অবস্থা আজ কয়েক ঘন্টার যুদ্ধ বিরোতী রাশিয়ার তরফে ঘোষণা করা হয়।

কিন্তু এরপরেও বিভিন্ন জায়গাতে হামলা চালানোর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে। এমনকি সাধারণ মানুষের উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় গোটা বিশ্বকে পাশে চায় ইউক্রেন। যুদ্ধে না জড়ালেও ইতিমধ্যে নো ফ্লাইং জোন তৈরির কথা বলা হয়েছে। বিশেষ করে ন্যাটোর কাছে এই দাবি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

আর সেই আবেদনের বিরুদ্ধেই গর্জে উঠলেন রুশ প্রেসিডেন্ট। স্পষ্ট জানিয়ে দিলেন কিছুতে এহেন সিদ্ধান্ত বরদাস্ত করা হবে না। যদিও ন্যাটোর তরফে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। আর এর মধ্যেই এহেন হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+