মধ্যপ্রাচ্যে যুদ্ধের অশনি সংকেত করোনার আবহে! বাগদাদে আছড়ে পড়ল রকেট
২০১৯ সালের শেষের দিকে মার্কিন- ইরান দ্বন্দ্ব যেখানে থেমে ছিল, সম্ভবত সেই জায়গা থেকে আরও একবার মাথাচাড়া দিতে শুরু করল সংঘাত। ইরাকে এদিন নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এক রকেট হামলাকে ঘিরে।

ইরাকে রকেট হামলা
মঙ্গলবার সকালে ইরাকের রাজধানী বাগদাদে আছড়ে পড়ে রকেট। এখনও পর্যন্ত ঘটনার নেপথ্যে কে রয়েছে তা অস্পষ্ট। কোনও সংগঠন এর দায় স্বীকার করেনি। জানা গিয়েছে একটি নয় একাধিক রকেট সেখানে আছড়ে পড়েছে।

মার্কিন দূতাবাস নিশানা!
বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে গিয়ে রকেটগুলি পড়েছে বলে খবর। কোনও সংগঠন নাকি দেশের সেনা এর নেপথ্যে , তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে প্রাথমিকভাবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

অক্টোবরের পর থেকে ..
গত অক্টোবর মাসের পর থেকে ইরাকের একাধিক আমেরিকান প্রতিষ্ঠানকে নিশানা বানিয়েছে ইরান। ইরাকে অবস্থিত মার্কিন সেনা ছাউনি সমেত একাধিক জায়গায় ইরান হামলা চালিয়েছে।

ইরান ক্ষুব্ধ
উল্লেখ্য, ইরাকে বহুদিন ধরেই মার্কিন সেনা ছাউনি রয়েছে। ইরাক ও মার্কিন সম্পর্ক ইরাকের প্রধানমন্ত্রী কাধেমির হাত ধরে খানিকটা ভালো হয়। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনার অবস্থানকে ইরাকের প্রতিবেশী ইরান মেনে নিতে পারছে না। ইানের দাবি , সিরিয়া হোক বা ইরাক , মার্কিন সেনা সেখানে থাকতে পারে না। আর এমন আবহে এই রকেট হামলা ঘিরে ফের পারদ চড়েছে।












Click it and Unblock the Notifications