পাকিস্তানে ছড়াচ্ছে দাঙ্গার আগুন! হিন্দু মন্দির ভাঙচুর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
পাকিস্তানে দাঙ্গার আগুন! মন্দির ভাঙচুর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
কয়েকদিন আগেই পাকিস্তানে এক শিখ তরুণীর অপহরণের ঘটনা ঘটে যায়। যা ঘিরে ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ ছড়ায় সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মধ্যে। অভিযোগ ছিল, তরুণীকে অপহরণ করে তাঁকে ধর্মান্তিরত করা হয়েছে। এবার পাকিস্তানে আরও এক ঘটনা ঘিরে ক্রমেই ছড়াতে শুরু করেছে দাঙ্গার আগুন।

ঘোটকি এলাকায় দাঙ্গা
পাকিস্তানের সিন্ধ প্রদেশের ঘোটকি এলাকায় দাঙ্গার ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়ে গিয়েছে। এলাকায় মন্দির ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাকিস্তানি মিডিয়া সূত্রে এমনই তথ্য উঠে আসছে। (প্রতীকী ছবি)

শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
জানা গিয়েছে, এলাকায় এক শিক্ষকের বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে। অভিযোগ ওই শিক্ষক পড়ুয়াদের মধ্যে এক বিশেষ ধর্ম সম্পর্কে বিরূপ দারণা ছড়াচ্ছিলেন। আর তার দায়েই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। (প্রতীকী ছবি)
|
প্রকাশ্যে আসছে ভিডিও
প্রসঙ্গত, পাকিস্তানের মানবাধিকার কমিশনের তরফে প্রকাশিত এক ভিডিওতে ঘোটকি এলাকার এমন ঘটনা প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি সেখানে মুহূর্তে প্রশাসনের হাতের বাইরে যেতে থাকে। অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকা। এমন এক পরিস্থিতিতে পুলিশের তরফে যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এলাকার পুলিশ সুপারিন্টেডেন্ট।












Click it and Unblock the Notifications