আমেরিকায় বিদেশি কর্মীদের স্বস্তি! H1B ভিসাধারীদের স্বামী-স্ত্রীরা কাজের যোগ্য, রায় বিচারকের
আমেরিকায় কাজ করা ভিন দেশে প্রযুক্তিবিদদের স্বস্তি দিল মার্কিন আদালত। বিচারক তানিয়া চুটকান তাঁর রায়ে বলেছেন এইচওয়ানবি ভিসাধারীদের স্বামী-স্ত্রীরা সেই দেশে কাজ করার যোগ্য। সেভ জব ইউএসএ নামক সংগঠনের দায়ের করা মামলাও খারিজ করে দিয়েছেন বিচারক। ওবামা প্রেসিডেন্ট থাকার সময় এইচওয়ান বি ভিসাধারীদের স্বামী কিংবা স্ত্রীদের কাজ করার জন্য এমপ্লয়মেন্ট অথোরাইজেশন কার্ড দেওয়া হয়েছিল। যা বাতিল করার আবেদন করেছিল সেভ জব ইউএসএ।

উল্লেখ করা প্রয়োজন অ্যাপেল থেকে অ্যামাজন, গুগল থেকে মাইক্রোসফটের মতো প্রযুক্তি নির্ভর সংস্থাগুলি এই মামলার বিরোধিতা করেছিল। আরও উল্লেখ করা প্রয়োজন আমেরিকা এইচওয়ানবি ভিসাধারীদের স্বামী কিংবা স্ত্রীদের কাজের জন্য প্রায় একলক্ষ কাজের অনুমোদন দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ হল ভারতীয়।
বিচারক বলেছেন, মার্কিন কংগ্রেস সরকারকে এইচফোর ভিসাধারীদের স্বামী কিংবা স্ত্রীদের সেদেশে থাকার অনুমতিযোগ্য শর্ত হিসেবে চাকরির অনুমোদনের ক্ষমতা দিয়েছে। এব্যাপারে সেভ জব ইউএসএ-র যুক্তি প্রত্যাখ্যান করা হয়েছে। অন্যদিকে অবশ্য সেভ জবস ইউএসএ জানিয়েছে, তারা আদালতের রায়ের বিরুদ্ধে আবেদন করার পরিকল্পনা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে পরিযায়ীদের তরফে এই রায়কে স্বাগত জানানো হয়েছে। বলা হয়েছে যেসব পরিবারগুলির বেশি অর্থের প্রয়োজন, এই নির্দেশের ফলে তারা সাহায্য পাবেন।
এইচওয়ানবি ভিসা বিদেশি কর্মীদের আমেরিকায় কাজ করতে কিংবা সেখানকার কোনও কোম্পানিতে কাজ করার অনুমতি দেয়। কিন্তু তাঁদের স্বামী কিংবা স্ত্রীদের কাজ করার অনুমতি ছিল না। যে কারণে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছিলেন। সেখানকার পরিযায়ীরা আশাপ্রকাশ করেছেন, আদালতের এই সিদ্ধান্ত সহানুভূতিশীল এবং ন্যায়সঙ্গত অভিবাসন ব্যবস্থার দিকে নিয়ে যাবে।
-
আজ থেকেই ফের বদলাবে আবহাওয়া, ঝড় বৃষ্টির সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলা -
ভারতের জ্বালানি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ, কী জানাল কেন্দ্র -
চরম বিভ্রান্তি! ১৩ লাখ, ৮ লাখ নাকি ১৪ লাখ? ভোটার তালিকা নিয়ে ধোঁয়াশা চরমে, নীরব নির্বাচন কমিশন -
নির্বাচন ঘিরে নয়া পদক্ষেপ! একসাথে ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর ইস্যুতে সরব তৃণমূল -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
যুদ্ধের আবহে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদীর, ভোটমুখী রাজ্যগুলির মুখ্য সচিবদের নিয়ে হবে আলোচনা -
বীরভূমে মঞ্চে তোপ মমতার, ভোটাধিকার নিয়ে কড়া বার্তা বিজেপিকে -
লোকসভায় বাড়তে পারে আসন সংখ্যা! কোন রাজ্যে কত হতে পারে আসন, বাংলার আসন বেড়ে হতে পারে কত? জানুন একনজরে -
পাকিস্তানের মত 'দালাল দেশ' ভারত নয়, ইরান-আমেরিকা সংঘর্ষে মধ্যস্থতা নিয়ে কড়া সমালোচনা জয়শঙ্করের -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ










Click it and Unblock the Notifications