রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ প্রধানমন্ত্রীর, পাকিস্তানের আচরণ নিয়ে কোন বার্তা দেবেন মোদী
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ প্রধানমন্ত্রীর, পাকিস্তানের আচরণ িনয়ে কোন বার্তা দেবেন মোদী
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার বৈঠকে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই আন্তর্জািক মঞ্চে কাশ্মীর নিয়ে পাকিস্তানের আচরণে অসন্তোষ প্রকাশ করেছে ভারত। এই নিয়ে নতুন করে উত্তেজনা বেড়েছে দুই দেশের মধ্যে। এই প্রথম ভার্চুয়াল সভা হচ্ছে রাষ্ট্রপুঞ্জে। ভারতী সময় সন্ধে সাড়ে ৬টা নাগাদ বলবেন প্রধানমন্ত্রী।

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা
করোনা আবহের মধ্যেও বসছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। ভার্চুয়ালি এই সভায় যোগ দিয়েছে অধিকাংশ দেশ। এই প্রথম রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভার্চুয়ালি যোগদান করছে। জানা গিয়েছে ভারত সহ একাধিক দেশ ভার্চুয়ালি এই সভায় যোগ দেবেন। আজ প্রথমেই ভারতীয় সময় সাড়ে ৬টা নাগাদ বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বলবেন মোদী
রাষ্ট্রপুঞ্জের এই ভার্চুয়াল সভায় বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগেই নিজের বক্তব্য রেকর্ড করে ফেলেছেন। জানা গিয়েছে ভারতীয় সময় সন্ধে সাড়ে ৬টা নাগাদ সেটি চালানো হবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। মনে করা হচ্ছে মোদীর ভাষণে করোনা মহামারী থেকে সন্ত্রাসবাদ সবটাই জায়গা করে নেবে।

পাকিস্তানের সঙ্গে বিবাদ
মোদীর ভাষণেই আগেই রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর নিয়ে পাকিস্তানের বক্তব্যে ভীষণভাবে অসন্তুষ্ট ভারত। কাশ্মীর নিয়ে পাকিস্তান এমন কিছু কথা বলেছে তাতে প্রচণ্ড অসন্তুষ্ট হয়ে সভা ছেড়ে বেরিয়ে যান ভারতের প্রতিনিধি। কাশ্মীর নিয়ে পাকিস্তান অনধিকার চর্চা করছে বলে তীব্র আক্রমণ করেছে ভারত।

করোনা মহামারী প্রসঙ্গ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য করোনা মহামারীর প্রসঙ্গ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কারণ একাধিক করোনা ভ্যাকসিনের পরীক্ষা হচ্ছে ভারতে। করোনা মোকাবিলায় ভারতের পদক্ষেপ নিয়েও সাধুবাদ জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। যদিও সংক্রমণে এখন দ্রুত এগিয়ে চলেছে ভারতে।












Click it and Unblock the Notifications