'ডিজিটাল ইন্ডিয়া'-র প্রচারে সিঙ্গাপুরে যা করে দেখালেন প্রধানমন্ত্রী মোদী

সিঙ্গাপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিদর্শন করেন সেখানের ইন্ডিয়ান হেরিটেজ সেন্টার। সেখানে গিয়ে তিনি একটি মধুবনী পেন্টিং কিনে নেন। আর তার দাম তিনি দেন এসবিআই রুপে কার্ডের মাধ্যমে।

সিঙ্গাপুর সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিদর্শন করেন সেখানের ইন্ডিয়ান হেরিটেজ সেন্টার। সেখানে গিয়ে তিনি একটি মধুবনী পেন্টিং কিনে নেন। আর তার দাম তিনি দেন এসবিআই রুপে কার্ডের মাধ্যমে। প্রধানমন্ত্রী মোদী বহুদিন ধরেই নগদের ব্যবহার তুলে দেওয়ার সপক্ষে সওয়াল করেছেন। 'ডিজিটাল ইন্ডিয়া'-র জন্যও বহুবার বহু উদ্যোগ নিতে দেখা গিয়েছে মোদী সরকারকে। এবার প্রধানমন্ত্রী নিজেই কার্যত 'ডিজিটাল ইন্ডিয়া'-র প্রচার করেন সিঙ্গাপুরে। আর তার প্রমাণ হিসাবে থেকে গেল তাঁর এসবিআই রুপেয় কার্ডের ব্যবহার।

ডিজিটাল ইন্ডিয়া-র প্রচারে সিঙ্গাপুরে যা করে দেখালেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রীর এই রুপেয় কার্ডের ব্যবহার স্টেট ব্যাঙ্কের কাছে নিঃসন্দেহে একটি বড় বিষয়। আর সে ঘটনার কথা জানিয়ে স্টেট ব্যাঙ্ক তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে প্রধানমন্ত্রীর রুপেয় কার্ড ব্যবহারের ছবি প্রকাশ করে। উল্লেখ্য, সিঙ্গাপুরে প্রধানমন্ত্রী মোদী ৩ টি ইন্ডিয়ান মোবাইল পেমেন্ট অ্যাপ লঞ্চ করেন। সেখানের একটি বিজনেস সামিটে মহাসমারোহে এই অ্যাপ লঞ্চ করা হয়। সেই সময়ে , রুপে, ভিম, এসবিআই অ্যাপগুলি লঞ্চ করা হয়। উল্লেখ্য, এসবিআই-এর রুপে অ্যাপটি সিঙ্গাপুরের ৩৩ বছরের পুরনো নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, গত শনিবার থেকে ৩ টি দেশের সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উল্লেখ্য়, ২০১৫ সালের ১ জুলাই থেকে ডিজিটাল ইন্ডিয়ার প্রচারে সরব হল প্রধানমন্ত্রী মোদী। নগদের ব্যবহার কমিয়ে ডিজিটাল মাধ্যমে আর্থিক লেনদেনের বিষয়ে বহুবার উৎসাহ দিতে দেখা যায় তাঁকে। এজন্য দেশে ইন্টারনেট সংযোগ বাড়ানোর ক্ষেত্রেও জোর দেন তিনি। ২০১৬ সালের ৮ নভেম্বর নোট বাতিলের ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আরও বেশি সাড়া পায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+