Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

PM Modi US Visit: চিনের প্রেসিডেন্ট স্বৈরাচারী! মোদী সফরের মধ্যেই চরম বার্তা বাইডেনের

PM Modi US Visit: মার্কিন সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সফরের মধ্যেই চিনকে তুলোধনা আমেরিকার। একেবারে চিনের প্রেসিডেন্ট জিনপিংকে স্বৈরাচারী বলে আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের।

জো বাইডেনের আমন্ত্রণে আমেরিকা সফরে প্রধানমন্ত্রী। আর সেই সফর ( PM Modi US Visit) চলাকালীনই চিনকে তোপ আমেরিকার! যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে মার্কিন কুটনীতিক সম্প্রতি বেজিং সফরে গিয়েছিলেন। মূলত আমেরিকা এবং চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করতে।

মোদী সফরের মধ্যেই চরম বার্তা বাইডেনের

ঠিক একদিন পরেই এমন মন্তব্য ( PM Modi US Visit) করলেন জো বাইডেন। চলতি বছরের শুরুর দিকে একটি স্পাই বেলুন আমেরিকার আকাশে দেখা গিয়েছিল তখন জিনপিং অস্বস্তিতে পড়েছিলেন বলে দাবি তাঁর। কেন জিনপিংয়ের মতো চিনের ক্ষমতাশালী রাজনীতিক সম্পর্কে এমন সম্পর্ক বাইডেন করলেন তা অবশ্য স্পষ্ট নয়।

উল্লেখ্য, সম্প্রতি তৃতীয়বারের ক্ষমতায় ( PM Modi US Visit) এসেছেন জিনপিং। মাওজেদংয়ের পর তিনি চিনের সবথেকে ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। ক্যালিফোর্নিয়ার একটু অনুষ্ঠানে বাইডেন মন্তব্য করেন, যখন আমেরিকা দু বাক্স ভর্তি স্পাই ইকিউবমেন্ট সহ বেলুনটিকে গুলি করে নামিয়েছিল তখন জিনপিং ভেঙে পড়েছিলেন কারণ তিনি ভাবতে পারেননি আমেরিকা চরম কোনও সিদ্ধান্ত নিতে পারে।

বাইডেন আরও বলেন, একজন স্বৈরাচারীর ( PM Modi US Visit) জন্যে সবথেকে বেশি অস্বস্তি হয় যখন তিনি জানতেন পারেন না যে ঠিক হচ্ছে। চিন আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন বাইডেন। সোমবারই জিনপিংয়ের সঙ্গে দেখা হয়েছিল অ্যান্টনি ব্লিনকেনের। আর ঠিক পরের দিনেই বাইডেনের এহেন বক্তব্যের এখনও পর্যন্ত কোনও জবাব দেয়নি।

মূলত দুইদেশের সম্পর্ক মজব্জুত করতে ( PM Modi US Visit) রাজি হয়েছিলেন জি। তবে মার্কিন আধিকারিকের এই সফরে দুই দেশের সম্পর্কের উন্নতির স্বার্থে কোনও উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়নি। কুটনৈতিক কারনে আগামী কয়েক সপ্তাহে আরও বেশ কয়েকজন মার্কিন আধিকারিক চিন সফরে যাবেন বলে জানা গিয়েছে।

তবে এহেন মন্তব্যে দুদেশের সম্পর্ক নতুন করে তলানিতে ঠেকবে বলেই মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকদের একাংশের মতে, ভারতের শত্রু চিন! রণকৌশলগত ভাবে আমেরিকার কাছে ভারত খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার কাছে। সেখানে দাঁড়িয়ে মোদীকে খুশি করতেই এহেন বার্তা বাইডেনের?

যদিও মার্কিন প্রেসিডেন্ট সোমবার চিন এবং আমেরিকার সম্পর্ক সঠিক পথে আছে বলেও মন্তব্য করেছিলেন। এমনকি অ্যান্টনি ব্লিনকেনের সফরে দুজনের সম্পর্ক আরও মজবুত হবে বলে মন্তব্য করেন বাইডেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+