ট্রাম্পের বন্ধুত্বের উদাহরণ, একমাত্র বিশ্বনেতা হিসাবে টুইটারে মোদীকে ফলো করে হোয়াইট হাউজ!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বন্ধুত্বের নিদর্শন সারা বিশ্ব দেখেছে। হিউস্টন হোক বা আহমেদাবাদ, এই দুই রাষ্ট্রনেতার ঘনিষ্ঠতা চোখে পড়েছে সবার। এটা নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। তবে সেসব ছাপিয়ে গিয়েছে এই দুই নেতার পারস্পরিক বোঝাপড়া ও সম্পর্ক।

ভারতের ঘনিষ্ঠ হয়ে উঠেছে আমেরিকা
এককালে পাকিস্তানের ঘনিষ্ট হিসাবে পরিচিত আমেরিকা যে গত কয়েক দশকে ভারতের ঘনিষ্ঠ হয়ে উঠেছে তা দেখেছে সবাই। এরই উদাহরণ, হোয়াইট হাউজের টুইটার অ্যাকাউন্ট। মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসস্থা ও অফিস এই হোয়াইট হাউজ। এই হোয়াইট হাউজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি ফলো করে প্রধানমন্ত্রী মোদীরকে।

হোয়াইট হাউজ মোদীকে ফলো করলে তাজ্জব হওয়ার কী আছে?
তবে হোয়াইট হাউজ প্রধানমন্ত্রী মোদীকে ফলো করলে তাজ্জব হওয়ার কী আছে? আছে, কারণ মোদী বিশ্বের একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব যাঁকে ফলো করে হয়াইট হাউজ। এছাড়া ভারতের রাষঅট্রপতি রামনাথ কোবিন্দকেও ফলো করে হোয়াইট হাউজ। এই দুই নেতা ছাড়া বিশ্বের কোনও নেতাকেই ফলো করে না হোয়াইট হাউজ।

আমেরিকার ভারত ঘনিষ্ঠতার উদাহরণ
প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ছাড়াও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টিও ফলো করে হোয়াইট হাউজ। এছাড়া, ভারতে আমেরিকার দূতাবাস ও আমেরিকায় ভারতের দূতাবাসকে ফলো করে হোয়াইট হাউজ। এতগুলো ভারতকেন্দ্রিক টুইটার অ্যাকাউন্ট ফলোর বহর দেখেই বোঝা যায় যে বর্তমানে ভারতকে কতটা ঘনিষ্ঠ মনে করে আমেরিকা।

করোনা ও হাইড্রোক্সিক্লোরোক্যুইনের জের
করোনার প্রকোপে জর্জরিত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে করোনা প্রকোপ থেকে বাঁচার কোনও ওষুধ বা প্রতিষেধকই পরীক্ষিত নয়, তাই বাজারেও আসেনি সেগুলি। বেশ কয়েকটি দেশ করোনার ওষুধ আবিষ্কার করার দাবি জানালেও তা এখনও পরীক্ষিত নয়। তাই বর্তমানে সবারই ভরসা হাইড্রোক্সিক্লোরোক্যুইন।

মোদীকে ট্রাম্পের হুঁশিয়ারি
আর এই কারণেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষে করোনার চিকিৎসায় ব্যবহৃত ম্যালেরিয়ার প্রতিষেধক হাইড্রোক্সিক্লোরোক্যুইনের রফতানির উপরে থাকা বিধিনিষেধ সরিয়ে নেওয়ার জন্য একপ্রকার হুঁশিয়ারি দিয়েছিলেন সোমবার।

সুর বদলে মোদী বন্দনায় ট্রাম্প
তবে দুই দুনের মাথাতেই সেই হুঁশইয়ারি থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে অন্য সুর শোনা যায় ট্রাম্পের গলায়। সৌজন্যে, ভারতের ওষুধ রফতানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া। মঙ্গলবার ভারত ওষুধ রফতানির উপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়। এরপরই মঙ্গলবার রাতে এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'উনি মহান ব্যক্তি। এর আগে ভারত নিজেদের প্রয়োজনেই এই নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে বৃহত্তর স্বার্থে সেই নিষেধাজ্ঞা তোলা হল।'












Click it and Unblock the Notifications