Pegasus spyware row: NSO-র অফিসে তল্লাশি, কী তথ্য হাতে পেলেন ইজরায়েলি অফিসাররা
Pegasus spyware row: NSO-র অফিসে তল্লাশি, কী তথ্য হাতে পেলেন ইজরায়েলি অফিসাররা
পেগাসাস স্পাইওয়ার কাণ্ডের তদন্তে এবার কাজ শুরু করে দিল ইজরায়েল সরকার। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রকের এক দল অফিসার ইতিমধ্যেই সাইবার সিকিউরিটি ফার্ম এনএসও-র দফতরে গিয়েছিলেন। একাধিক একাধিক জায়গা ঘুরে দেখেছেন তাঁরা। সাইবারসিকিউরিটি ফার্মের দাবি তাঁরা যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে কাজ করেন। ইজরায়েিল সরকারের তদন্তকারীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করবেন তাঁরা। এমনই জানিয়েেছ সংস্থার মুখপাত্র।

পেগাসাস কাণ্ড
লোকসভার অধিবেশন শুরু হতেই বোমা ফাটিয়েছে কংগ্রেস। পেগাসাস স্পাইওয়ার চালাচ্ছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন তিনি। স্পাইওয়ার ব্যবহার করে দেশের রাজনৈতিক নেতাদের ফোনে আড়িপাতা হয়েছে। তাঁদের কথোপকথন ট্যাপ করা হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এই ইস্যুতে উত্তাল সংসদের বাদল অধিবেশন। জঙ্গিদের বিরুদ্ধে যে প্রযুক্তির ব্যবহার করা হয় সেই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দেেশর মানুষের গোপন কথা জানতে। তাঁদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছে মোদী সরকার। এমনই অভিযোগ করেছেন রাহুল গান্ধী। পেগাসাস ইস্যু ছাড়া কোনও বিষয়ে আলোচনা করা যাবে না বলেও হুঙ্কার দিয়েছেন রাহুল গান্ধী।

সাইবার সিকিউরিটি অফিসে তদন্তকারীরা
ইজরায়েলি স্পাইওয়ার চালানো হচ্ছে কিনা তা জানতে ইজরায়েলি প্রতিরক্ষামন্ত্রকের অফিসাররা হানা দিয়েছিলেন এনএসও-র দফতরে। এই সাইবার সিকিউরিটি ফার্মের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তারা একাধিক সাংবাদিক, সরকারি আধিকারীক, নেতা মন্ত্রীদের ফোনে আড়িপেতেছে। এবং তাঁদের ফোন হ্যাক করে একাধিক তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে।

তদন্তে ইজরায়েল সরকার
পেগাসাস নিয়ে তোলপাড় চলছে ভারতে। শেষে তাতে হস্তক্ষেপ করেছে ইজরায়েল সরকার। এরকমকোনও কাণ্ড ঘটানো হয়েছে কিনা তা তদন্ত করে দেখার দায়িত্ব নিয়েছে ইজরায়েল। সেই তদন্তেই সাইবার সিকিউরিটি ফার্মে হানা দেন ইজরায়েেলর প্রতিরক্ষামন্ত্রকের অফিসাররা। এনএসও-র তরফে জানানো হয়েছে তারা তদন্তকারীদের সঙ্গে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখছেন।

জঙ্গিদের বিরুদ্ধে প্রয়োগ
পেগাসাস সাধারণত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়। ইন্টালিজেন্স এজেন্সি, ল এনফোর্সমেন্ট এজেন্সি এই প্রযুক্তির ব্যবহার করে তাঁদের নিজেদের স্বার্থেই। তবে সাইবার সিকিউরিটি ফার্মের দাবি তাঁরা জানেন না তাঁদের ক্লাইন্ট কাদের উপর এই স্পাইওয়ার ব্যবহার করছে বা কাদের ফোনে আড়িপাতছে। সেটা তাঁদের জানার অধিকার নেই। কাজেই এরকম কোনও ঘটনায় তাঁদের কোনও হাত নেই বলে দাবি করেছে সংস্থা। তবে ভারতের রাজনৈতিক মহল তা মানতে নারাজ। অবিজেপি দলগুলি অভিযোগ করতে শুরু করেছে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। দেশের গণতান্ত্রিক স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।












Click it and Unblock the Notifications