'লাহোরে দূষণের জন্য দায়ী মোদী সরকার', ফের খবরে পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে দিশাহারা 'বিরোধিতা'য় মত্ত পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি ছাড়াও পাকিস্তানি মন্ত্রীরা মোদীর বিরোধিতাতেও সরব। শুধু তাই নয়, ভারতের ইসরো-র চন্দ্রযান ২ নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি পাকিস্তান। সেই সময় পাকিস্তানের পরিবেশ বিষয়ক মন্ত্রী ফাওয়াদ চৌধুরী নিজের টুইটে 'স্যাটেলাইট' বানান ভুল লিখে সেই সময় চরম মশকরার পাত্র হন। এবার ফের একবার খবরে ফাওয়াদ চৌধুরী।

ফাওয়াদ চৌধুরীর টুইট

ফাওয়াদ চৌধুরীর টুইট

পাকিস্তানি মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী তাঁর সাম্প্রতিক তম টুইটে দাবি করেছেন, ভারতের মোদী সরকারের জন্য, পাকিস্তানের লাহোরে দূষণ বেড়ে যাচ্ছে। আর নিজের বক্তব্যের প্রেক্ষিতে তিনি বেশ কিছু যুক্তিও পেশ করে সোশ্যাল মিডিয়ায়। আর সেই টুইটটিই এখন ভাইরাল।

কেন মোদী সরকার দায়ী লাহোরের দূষণের জন্য?

কেন মোদী সরকার দায়ী লাহোরের দূষণের জন্য?

ফাওয়াদ চৌধুরীর দাবি, পাকিস্তান-ভারত সীমান্তের জন্য লাহোরে দূষণের পরিমাণ বাড়ছে। লাহোরের তুলনায় ওয়াঘা সীমান্তের দূষণের অনুপাত অর্ধেক। ফাওয়াদ চৌধুরীর দাবি, ভারতের অমৃতসর থেকে দিল্লিতে যে শস্য পোড়ানো হয়, তার ধোঁয়া পরিবেশ দূষণের বড় কারণ। আর সেই দূষণ রীতিমতো ছড়িয়ে পড়তে থাকে সীমান্ত পার করে লাহোরে। আর মোদী সরকার সেই দূষণ রোধে ব্যর্থ হয়েছে। ফলে লাহোরে দূষণের জন্য দায়ী মোদী।

 মোদীকে নিয়ে ফাওয়াদের তোপ

মোদীকে নিয়ে ফাওয়াদের তোপ

প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে কয়েকদিন আগেই টুইট করে একটি ঘৃণ্য মন্তব্য করে পাকিস্তান প্রশাসনের এই মন্ত্রী। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ক্ষোভ উগড়ে দেন ভারতীয়রা। প্রসঙ্গত, একাধিকবার বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের এই মন্ত্রী ভারতের বিরুদ্ধে তোপ দেগেছেন সোশ্যাল মিডিয়ায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+