হজযাত্রার নামে গিয়ে সৌদি আরবে ভিক্ষা করছেন পাকিস্তানের নাগরিকরা!
বেজায় সমস্যায় পড়েছে সৌদি আরব। সেই সমস্যায় জড়িয়ে গিয়েছে পাকিস্তানের নাম। সৌদি আরব থেকে কড়া চিঠিও গিয়েছে পাকিস্তানের কাছে। কিন্তু সমস্যাটা কী?
সৌদি আরবে প্রতি বছরই হজের জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। বহু দেশ থেকে মানুষ জন যায়। পাকিস্তান থেকেও হজের জন্য যান বহু মানুষ। এত অবধি ঠিক আছে। তারপরেই শুরু হয়েছে সমস্যা। কারণ, তীর্থযাত্রার নাম করে সেই দেশে ভিক্ষা করতে যাওয়া হচ্ছে। আর সেই সংখ্যাও বাড়ছে।

জানা গিয়েছে, রীতিমতো ভিসা, পাসপোর্ট করে পাকিস্তান থেকে সৌদি আরব যাচ্ছেন বাসিন্দারা। তীর্থের নামে গিয়ে তাদের অনেকেই ভিক্ষা শুরু করেছেন সৌদির রাস্তায়। সেই ভিড় বাড়ছে। সেজন্য বাধ্য হয়ে পাকিস্তানকে কড়া ভাষায় চিঠিও লিখেছে সৌদি আরব। পাকিস্তান এই বিষয়ে পদক্ষেপ করুক৷ না হলে সৌদি কড়া ব্যবস্থা নেবে। আগামী দিন সৌদি আরবে হজ করতে যেতেও পাকিস্তানের নাগরিকরা সমস্যায় পড়বেন। এই কথাও জানানো হয়েছে বলে খবর।
উমরাহ ভিসায় পাকিস্তানের নাগরিকরা সৌদি আরব যাচ্ছেন। তাদের অনেকেই সেই দেশে ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতে পড়ছেন। উমরাহ ভিসায় পাকিস্তান ভিখারিদের আসা রোখা হোক। এই বার্তা দেওয়া হয়েছে পাকিস্তানকে। বহু সংস্থা উমরাহের জন্য সৌদি আরব লোক পাঠায়। সেই সংস্থাগুলির জন্য আইনও আনতে পারে পাকিস্তান। এই কথা জানা গিয়েছে।
চলতি বছর মে মাসে সৌদি আরব সরকারি তরফে একটি নির্দেশও জারি হয়েছে। কোনও ব্যক্তি হজের অনুমোদন ছাড়া সেই দেশে যেতে পারবে না৷ সেক্ষেত্রে ধরা পড়লে ভারতীয় মূল্যে দুই লক্ষ ২২ হাজার টাকা জরিমানাও ধার্য হয়েছে বলে খবর। আর উমরাহ কার্ড নিয়েই পাকিস্তানের বাসিন্দারা সৌদি আরব যাচ্ছেন। অনেকেই সেখানে ভিক্ষাবৃত্তি করছেন।
এর আগে ১৬ জন পাকিস্তানিকে বিমান থেকে নামিয়েও দেওয়া হয়েছিল। যে সব মানুষ ভিক্ষাবৃত্তি করতে গিয়ে ধরা পড়েছে, তাদের ৯০ শতাংশ পাকিস্তানের। কিন্তু এমন ঘটনা ঘটছে? পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির জন্যই কি এমন হচ্ছে? পাকিস্তানের বিদেশ মন্ত্রকও বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে।












Click it and Unblock the Notifications