হামাস হামলার বার্ষিকীতে নিউইয়র্কে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা, কানাডায় গ্রেফতার পাকিস্তানি
ইজরায়েলে হামাসের হামলার অক্টোবর বার্ষিকী। গত বছরের সাত অক্টোবর সেই হামলার পর থেকে আরও উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়া। এদিকে সাত অক্টোবর হামাসের হামলার বার্ষিকীতে নিউইয়র্কে ইহুদিদের ওপরে হামলার পরিকল্পনার অভিযোগে এক পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে।
মহম্মদ শাহজেব খান নামে বছর কুড়ির যুবক শাহজেব জাদুন নামেও পরিচিত। মার্কিন প্রশাসনের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ শাহজেব খানের বিরুদ্ধে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড আল-শামকে সহায়তা দেওয়ার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেছেন, অভিযুক্ত এই বছরের সাত অক্টোবরের আশপাশের সময়ে নিউইয়র্কে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করেছিল। লক্ষ্য ছিল যত বেশি সম্ভব ইহু্দিদের হত্যা করা। তিনি অভিযুক্তকে গ্রেফতারের জন্য এফআইআইকে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি কানাডায় ওই ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের সন্তোষ প্রকাশ করেছেন।
অভিযোগ অনুসারে, মহম্মদ শাহজেব খান নিউইয়র্কে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং আইএসের সমর্থনে সাত অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার বার্ষিকীতে ব্রুকলিনে একটি ইহুদি কেন্দ্রে গুলি চালনার পরিকল্পনা করেছিল। অন্যদিকে এফবিআইয়ের তরফে বলা হয়েছে, মহম্মদ শাহজেব খান মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদের হত্যার পরিবক্লনা করেছিল।
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, তারা কানাডা সরকারের থেকে মহম্মদ শাহজেব খানের প্রত্যর্পণ চাইবে। দোষী সাব্যস্ত হলে তার কুড়ি বছরের জেল হতে পারে।












Click it and Unblock the Notifications