করতারপুর করিডর খুলছে ৯ নভেম্বর থেকে, জানিয়ে দিল পাকিস্তান
ভারতের পক্ষ থেকে উদ্বোধন ৮ নভেম্বর হলেও পাকিস্তান করতারপুর করিডরের দরজা খুলছে ৯ নভেম্বর।
ভারতের পক্ষ থেকে উদ্বোধন ৮ নভেম্বর হলেও পাকিস্তান করতারপুর করিডরের দরজা খুলছে ৯ নভেম্বর। তারপরেই ভারতীয় শিখ পূন্যার্থীরা করতারপুরের দরবার সাহিবের প্রবেশ করতে পারবেন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের ডেরা বাবা নানক দর্শন করতে পারবেন ভারতের শিখ সম্প্রদায়ের মানুষ। এতে কোনও ভিসার প্রয়োজন হবে না।

৯ তারিখ থেকে করতারপুরের দরজা খুলছে পাকিস্তান
অবশেষে পূর্ণ হতে চলেছে সেই ঐতিহাসিক করিডর। যে পথে ভিসা ছাড়াই ভারতীয়রা পাকিস্তানের শিখ তীর্থক্ষেত্রে যেতে পারবেন। ভারতের পক্ষ থেকে ৮ নভেম্বর এই করিডরের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পাকিস্তান তার পরের দিন করিডরের দরজা খুলবে। কাজেই একদিন অপেক্ষা করতে হবে ভারতীয় শিখ পূন্যার্থীদের। একটি ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

করতারপুর করিডর দিয়ে প্রবেশের জন্য কর বসাচ্ছে পাকিস্তান
করতারপুর করিডর দিয়ে দেরা বাব নানকে যাওয়ার জন্য তীর্থ যাত্রীদের উপর কর বসাচ্ছে পাকিস্তান। এক একজন পূন্যার্থীকে প্রায় ১৪০০ টাকা করে কর দিতে হবে। ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই কর না বসানোর জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাতে পাকিস্তান আমল দেয়নি। এই নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ হরসিমরত কউর।

করতারপুর করিডরের উদ্বোধন নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
করতারপুর করিডরের উদ্বোধনকে করবেন প্রধানমন্ত্রী না প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই নিয়ে চরমে উঠেছিল তরজা। শেষ পর্যন্ত জানানো হয় মনমোহন সিং নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করবেন উদ্বোধন করবেন। মনমোহন সিং সাধারণ পূন্যার্থীদের সঙ্গেই কারতারপুর করিডরে যাবেন পরের দিন ৯ নভেম্বর।
সব কিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত দিনেই উদ্বোধন হবে ঐতিহাসিক করতারপুর করিডরের। ১২ নভেম্বর গুরু নানকের ৫৫০ তম জন্মবার্ষিকী। স্বাভাবিক ভাবেই সেদিন ভিড় একটু বেশি হবে তাতে কোনও সন্দেহ নেই। সেই মতো নিরাপত্তারও বন্দোবস্ত রাখা হয়েছে।












Click it and Unblock the Notifications