পাকিস্তান ঋণ-দেনার দায়ে চূড়ান্ত আর্থিক সংকটে ! ইমরান সরকার ভেঙে দিল 'টাকা ধার' -এর রেকর্ড
সৌদির রাজপুত্রের কাছ থেকে বিশেষ বিমান 'ধার' করে মার্কিন মুলুকে পাড়ি দিতে হয়েছিল পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে। আর এবার নিজের দেশের আর্থিক সংকট মেটাতে বর্হিবিশ্ব থেকে টাকা ধার করার অঙ্কে পাকিস্তানের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন ইমরান সরকার। সাম্প্রতিক পরিসংখ্যানের হিসাব অনুযায়ী , কাশ্মীর ইস্যুর থেকেও পাকিস্তানে এই মুহূর্তে আর্থিক সংকটের মেঘ আরও বেশি জোরালো হয়েছে।

পাকিস্তানে ঋণের পরিমাণ কত?
পাকিস্তানে এই মুহূর্তে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে পাকিস্তানি টাকায় ৭, ৫০৯ বিলিয়ন। যা যেকোনও সরকারের পক্ষে নিঃসন্দেহে একটি বড়সড় চিন্তার বিষয়। পরিসংখ্যান বলছে পাকিস্তানে এযাবৎকালের সবচেয়ে বেশি ধারের রেকর্ড এই ইমরানের আমলেই হয়েছে।

পাকিস্তানি স্টেট ব্যাঙ্ক -এর পরিংসখ্যান কী বলছে?
পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের হাতে পাক প্রধানমন্ত্রীর দফতরের তরফে বেশ কিছু পরিসংখ্যান এসে পৌঁছেছে। সেখানে দেখানো হয়েছে, ২০১৮ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ইমরান সরকার ২,৮০৪ বিলিয়ন (পাকিস্তানি আর্থিক মূল্যে) টাকা বিদেশ থেকে ধার করেছে। এছাড়াো ৪, ৭০৫ বিলিয়ন পাকিস্তানি অর্থ দেশের বিভিন্ন ক্ষেত্রে থেকে ঋণ নিয়ে দেশ চালিয়েছে ইমরান সরকার। যা এযাবৎকালের রেকর্ড।

শতাংশের বিচারে পাকিস্তানের আর্থিক পরিস্থিতি কোনপথে?
গত বছরের অগাস্টে ২৪, ৭৩২ বিলিয়ন পাকিস্তানি অর্থের ঘাটতি থেকে এই বছরের শেষ দুই মাসে ৩২, ২৪০ বিলিয়ন পাকিস্তানি অর্থের দেনা হয়ে গিয়েছে ইমরান সরকারের। বাজারে থেকে পাকিস্তান সরকারের দেনার পরিমাণ শতাংশের বিচারে দাঁড়িয়েছে ১.৪৩ । সবমিলিয়ে ব্যাপক সংকটে রয়েছে ইমরান সরকার।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications