প্রস্তুতি তুঙ্গে, শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় কর্তারপুর গান প্রকাশ করল পাকিস্তান
প্রস্তুতি তুঙ্গে, শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় কর্তারপুর গান প্রকাশ করল পাকিস্তান
ভারতীয় শিখ দের পুণ্যার্থীদের অভ্যর্থনা জানানোর প্রস্তুতি তুঙ্গে পাকিস্তানে। সোমবার শিখ পুণ্যার্থীদে অভ্যর্থনায় কর্তারপুর গান প্রকাশ করেছে পাকিস্তান। কয়েকদিন আগেই কর্তারপুর কমপ্লেক্সের আলো ঝলমলে ছবি নিজের টুইটারে শেয়ার করেছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

৯ নভেম্বর সূচনা হবে এই ঐতিহাসিক কর্তারপুর করিডোরের। একই দিনে ভারতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাকিস্তানের দিকে উদ্বোধন করবেন ইমরান খান। গুরুনানকের ৫৫০ তম জন্মদিন উপলক্ষ্যে আরও বিশেষ উদ্যোগ নিয়ে এই কর্তারপুরের করিডর উদ্বোধন করা হচ্ছে। এই উপলক্ষ্যে লাখো ভারতীয় পুণ্যার্থীর সমাবেশ ঘটবে সেখানে। কোনও ভিসা ছাড়াই কেবল মাত্র পারমিটের সাহায্যেই সেখানে সফর করতে পারবেন পাক পূন্যার্থীরা।
পাকিস্তান সরকার গত ৩০ অক্টোবর গুরু নানকের স্মরণে একটি কয়েন প্রকাশ করেছেন। ৫০ টাকার প্রতীকী কয়েন প্রকাশ করেছে পাক সরকার। এছাড়াও গুরুনানকের জন্মদিন উপলক্ষ্যে সেখানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিখ পুণ্যার্থীদের অভ্যর্থনায় এখন সাজ সাজ রব পাকিস্তানের কর্তারপুরে।












Click it and Unblock the Notifications