দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক, মোদীকে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকুক, মোদীকে চিঠি লিখলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান
ফের ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি বজায় রাখতে উদ্যোগী হলেন ইমরান খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পাক প্রধানমন্ত্রী। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি পাঠিয়েছিলেন পাক প্রধানমন্ত্রীকে। পাকিস্তানের জাতীয় সপ্তাহ উপলক্ষ্যে সৌজন্যমূলক শুভেচ্ছা জানিয়ে চিঠি ছিল সেটি। সেই চিঠি জবাবে দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ক চেয়ে মোদীকে চিঠি দিলেন ইমরান খান।

ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক চায় পাকিস্তান। প্রধানমন্ত্রী মোদীেক জবাবি চিঠিতে আশা প্রকাশ করে জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর ইস্যু উহ্য রেখেই ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহ দেখিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইস্তানবুলে ভারত-পাক দুই দেশের বিদেশমন্ত্রকের সাক্ষাতের পরেই পাক প্রধানমন্ত্রী ইমরান খানের এই চিঠি। সেকারণেই এটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
যদি ইস্তানবুলে আয়োজিত সম্মেলনে দুই দেশের বিেদশমন্ত্রী কোনও বৈঠক বা আলোচনা হয়নি। এই নিয়ে জল্পনা শুরু হলে সেটা বাস্তবে হয়নি। তারপরেই ইমরান খানের শান্তির বার্তা শোরগোল ফেলে দিয়েছে কূটনৈতিক মহলে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের পর ইমরান খান সরব হয়েছিলেন। এমনকী কাশ্মীরের মানুষের মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলে অভিযোগ করেছিল পাকিস্তান। এই নিয়ে বিশ্বের অন্যান্য দেশের কাছে অভিযোগও জানিয়েছিল তারা।
মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের মধ্য সম্পর্কের অবনতি হয়েছে। উরি হামলা, পুলওয়ামা হামলা, বালাকোট এয়ারস্ট্রাইক, সার্জিকাল স্ট্রাইক একের পর এক একাধিক ঘটনা ঘটেছে। তাতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। যদি কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর জঙ্গি কার্যকলাপ অনেকটাই কমেছে। পাকিস্তান থেকে জঙ্গিদের মদক কমে গিয়েছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা জোরদার করেছে সেনাবাহিনী। যদিও লাগাতার সংঘর্ষ বিরতী লঙ্ঘন করে চলেছে।












Click it and Unblock the Notifications