Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লাদেনের সঙ্গে মোদীর তুলনা: হাইকমিশনে বিক্ষোভ, ৭১ সাল মনে করাল বিদেশমন্ত্রক

লাদেনের সঙ্গে মোদীর তুলনা: হাইকমিশনে বিক্ষোভ, ৭১ সাল মনে করাল বিদেশমন্ত্রক

India On Bilawal Bhutto: পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর মন্তব্যে তীব্র নিন্দার ঝড়। শুধু তাই নয়, এহেন জবাবের কড়া প্রতিক্রিয়া দিয়েছে ভার‍ত। বিদেশমন্ত্রী দেওয়া বক্তব্যকে 'অসভ্য' বলে কার্যত ব্যাখ্যা বিদেশমন্ত্রকের। শুধু তাই নয়, এই ধরণের মন্তব্য পাকিস্তানের ভাবনা চিন্তা কতটা নিচুস্তরের তা তুলে ধরে বলেও মন্তব্য মন্ত্রকের। এমনকি ৭১ সালের ঘটনা পাক বিদেশমন্ত্রী ভুলে গেছেন বলেও তোপ।

তীব্র প্রতিবাদ জানায় বিদেশমন্ত্রক

এহেন মন্তব্যের প্রতিবাদে আজ শুক্রবার পাক হাইকমিশনের তরফে ব্যাপক বিক্ষোভ দেখানো হয় বিজেপির তরফে। আর এর মধ্যে এহেন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানায় বিদেশমন্ত্রক। ৭১ ঘটনাকে তুলে ধরে বিদেশমন্ত্রকের মন্তব্য, বাঙালি ও হিন্দুদের বিরুদ্ধে পাকিস্তানি শাসকদের গণহত্যার প্রত্যক্ষ ফল ছিল ৭১। যা উনি ভুলে গিয়েছেন বলে দাবি মন্ত্রকের। তবে এমন মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে দাবি ভারতের। এই বিষয়ে আরও ব্যাখ্যা করতে বিদেশমমন্ত্রক বলছে, পাকিস্তান এমন একটা দেশ যারা ওসামা বিন লাদেনকে শহিদ বলে ব্যাখ্যা করে। এমনকি লাকভি, হাফিজ, মাসুদ আজহার, দাউদের মতো সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয়।

জবাব দিয়েছেন জয়শঙ্করও

জবাব দিয়েছেন জয়শঙ্করও

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে তীব্র তুলোধনা বিদেশমন্ত্রী জয়শঙ্করের। পাশাপাশি হিলারি ক্লিনটনের একটি মন্তব্যকে হাতিয়ার করেও পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন। বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেন, পাকিস্তান সফর চলাকালীন একদা হিলারি ক্লিনটন বলেছিলেন যদি সাপ বাগানে কেউ রাখে তাহলে সেটি প্রতিবেশিদেরই কামড়াবে তা আশা করা ঠিক নয়। অর্থাৎ কার্যকলাপের জন্যেই গোটা বিশ্বই পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্র বলেই মনে করে বলেও মন্তব্য বিদেশমন্ত্রী।

ঠিক কি বলেছেন ভুট্টো?

রাষ্ট্রপুঞ্জে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদীকে লাদেনের সঙ্গে তুলনা বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারির। তিনি বলেন, ''ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর এহেন মন্তব্যের পরেই ভারত জুড়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ আরও ভয়ঙ্কর আকার নিয়েছে। আর এরপরেই বিজেপির তরফে তীব্র বিক্ষোভ দেখানো হয় পাক হাইকমিশনে।

কড়া জবাব পাকিস্তানকে

কড়া জবাব পাকিস্তানকে

এহেন মন্তব্যের পর পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে বিজেপি। কেন্দ্রীয়মন্ত্রী মীনাক্ষী লেখী বলেন, করোনা র সময়ে পাকিস্তানকেও সাহায্য করেছিলেন প্রধানমন্ত্রী। কাশ্মীর এবং পঞ্জাবে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্যে দায়ী পাকিস্তানই। তা মাথায় রাখা উচিৎ বিদেশমন্ত্রীর। শুধু তাই নয়, পাক বিদেশমন্ত্রীর এহেন মন্তব্যে আদৌতে মানসিক দেউলিয়াপনা এবং দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ পেয়েছে বলে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+