পাক জঙ্গিদের রহস্যময় গোপন 'কোড' ফাঁস! লস্কর পরিচিত 'A3' নামে, বাকিদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

পাকিস্তানের বালাকোটে ক্রমাগত সুপ্ত আগ্নেয়গিরির মতো এতদিন ছিল জঙ্গি শিবিরগুলি। ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর থেকে বালাকোটের জঙ্গি শিবির খানিকটা স্তিমিত থাকলেও এবার তা জেগে উঠছে।

পাকিস্তানের বালাকোটে ক্রমাগত সুপ্ত আগ্নেয়গিরির মতো এতদিন ছিল জঙ্গি শিবিরগুলি। ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইকের পর থেকে বালাকোটের জঙ্গি শিবির খানিকটা স্তিমিত থাকলেও এবার তা জেগে উঠছে। এবার শোনা যাচ্ছে এক বিশেষ 'সাইলেন্ট কোড' নিয়ে জঙ্গিদের মধ্যে গোপন তথ্য আদান প্রদান করা হচ্ছে। ভারতীয় সেনায় জারি হয়েছে সতর্কতা।

জম্মু ও কাশ্মীরে পৌঁছচ্ছে বালাকোটের বার্তা

জম্মু ও কাশ্মীরে পৌঁছচ্ছে বালাকোটের বার্তা

জানা গিয়েছে, পাকিস্তানের বালাকোট থেকে জম্মু ও কাশ্মীরে পৌঁছে যাচ্ছে জঙ্গি শিবিরের সুপ্ত বার্তা। আর তার জন্য ব্যবহার করা হচ্ছে 'সাইলেন্ট কোড'। আর ভারতীয় গোয়েন্দারা এই সাইলেন্ট কোড-র রহস্য ফাঁস করে ফেলেছেন।

জাতীয় সঙ্গীতকে 'কোড' বানিয়েছে জঙ্গিরা!

জাতীয় সঙ্গীতকে 'কোড' বানিয়েছে জঙ্গিরা!

পাকিস্তানের জাতীয় সঙ্গীত ' কউমি তারানহা' গানটি কেও কোজ বানিয়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে বার্তা আসছে সীমান্তের এপারে। আর এই কোড পাকিস্তানি জঙ্গিদের তরফে কাশ্মীরের জঙ্গিদের পাঠানো হচ্ছে।

জঙ্গি গোষ্ঠীর কোড

জঙ্গি গোষ্ঠীর কোড

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলিরও একাধিক রহস্যময় কোড ছিল। সেই কোড ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ভারতীয় গোয়েন্দাদের। আর সেই রিপোর্টে জানা গিয়েছে, জইশ-এ- মহম্মদ কে ৬৬/৮৮ কোড -এ, লস্কর -ই -তৈবাকে এ থ্রি কোড দিয়ে, আলবদর জঙ্গিগোষ্ঠীকে ডি নাইন কোড দিয়ে চিহ্নিত করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+