উলটো পুরান, ব্যাঙের সঙ্গে লড়াইয়ে মৃত্যু পৃথিবীর অন্যতম বিষধর সাপের

উলটো পুরান, ব্যাঙের সঙ্গে লড়াইয়ে মৃত্যু পৃথিবীর অন্যতম বিষধর সাপের

সাপে–নেউলে যুদ্ধের কথা আমাদের কমবেশি সকলেরই শোনা। এবার সাপে-ব্যঙের দুর্দান্ত লড়াই শেষ ব্যাঙের কামড়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লো বিষাক্ত সাপ। ইতিমধ্যেই এই ঘটনায় তাজ্জব নেটিজেনরা।

উলটো পুরান, ব্যাঙের সঙ্গে লড়াইয়ে মৃত্যু পৃথিবীর অন্যতম বিষধর সাপের

সূত্রের খবর, কোস্টাল তাইপান নামে পৃথিবীর অন্যতম বিষধর সাপের খপ্পরে পড়েছিল ব্যঙটি। কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে একাধিক কামড়ের পরও দিব্যি বেঁচে রয়েছে ব্যাঙটি।

৪ঠা ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রথম ঘটনাটি সামনে নিয়ে আসে টাউনসভিল-স্নেক টেকস অ্যাওয়ে এন্ড চ্যাপেল পেস্ট কন্ট্রোল নামে কীটপতঙ্গ বিষয়ক একটি ফেসবুক পেজ। ওই পেজে ব্যাঙ এবং সাপের ছবিগুলি শেয়ার করে বলা হয়েছে, "সবেমাত্র শীতলতম জিনিসটার শেষ দেখছি! বিশ্বের তৃতীয় বৃহত্তম বিষাক্ত সাপ কোস্টাল তাইপানকে খাচ্ছে একটি ব্যাঙ। যদিও সাপটিকে বাঁচানো সম্ভব হয়নি। তবে আশা করছি ব্যঙটি বেঁচে থাকবে।"

বর্তমানে আহত ব্যঙটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানা যাচ্ছে। ব্যাঙটিকে শীঘ্রই বনাঞ্চলে ছেড়ে দেওয়আ হবে বলেও জানা গেছে। ইতিমধ্যেএই ফেসবুক পোস্টটি বর্তমানে প্রায় দেড় হাজারেরও বেশিবার শেয়ার করা হয়েছে। আর তারপরই গোটা ঘটনায় তাজ্জব হয়ে যায় নেটিজেনেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+