Germany: ভয়াবহ নাশকতা! কুচকাওয়াজ দেখার ভিড়ের মাঝে বেপরোয়া গতিতে ছুটে এল গাড়ি, রক্তাক্ত রাস্তা
Germany: ভিড়ের মাঝে সজোরে ঢুকে গেল গাড়ি। ঘটনাস্থলেই পিষে মৃত এক। জার্মানিতে ভয়ঙ্কর কাণ্ড। জার্মানি শহরের পশ্চিমে ম্যানহাইমে বার্ষিক কার্নিভাল উদযাপনের প্রধান অনুষ্ঠানে কুচকাওয়াজ হচ্ছিল এদিন। তা দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। আর তখনই জনতার ভিড়ে আচমকাই ঢুকে যায় গাড়িটি। হুড়োহুড়িতে আহত হয়েছেন বহু মানুষ।
স্টিফ্যান উইলহেম নামে এক পুলিশ আধিকারিক জানান, ফুটপাতের উপর উঠে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান একজন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনা মাত্রই হুলস্থূল পড়ে যায় এলাকায়। বহু মানুষ রাস্তাতেই শুয়ে পড়েন। এদের মধ্যে ২ জন রাস্তায় লুটিয়ে কাতরাতেও থাকেন। ম্যানহেম পুলিশের এক আধিকারিক আরও জানান, এক সন্দেহভাজনকে গ্রেফতারও করা হয়েছে ইতিমধ্যেই।

আর দুর্ঘটনার পরই জার্মানির ফেডারেল সরকার শহরজুড়ে কড়া সতর্কতা জারি করেছে। শহরে অতি ভয়ঙ্কর নাশকতা ঘটনা হতে পারে বলে আগাম সতর্কতা জারি করেছে সরকার। ইতিমধ্যেই পুলিশের তরফে বড়সড় তল্লাশি অভিযান শুরু হয়েছে বলেও জানিয়েছে সেদেশের প্রশাসন। তবে এরকম ঘটনা প্রথম নয়। সাম্প্রতিক অতীতে একাধিকবার ঘটেছে এরকম ঘটনা।
গত সপ্তাহেই মিউনিখে ভিড়ের মাঝে ঢুকে যায় গাড়ি। প্রায় জনা ২৪ মানুষ জখম হন। ঘটনায় ফারহাদ নুরি নামে এক আফগান আততায়ীকে গ্রেফতার করা হয়। মিউনিখে নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনের ঠিক আগের রাতে ওই হামলা চালানো হয়। দেশের ফেডারেল নির্বাচনের আগে এহেন ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। অনুপ্রবেশ ও নিরাপত্তা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ রয়েছে বলে মনে করছে প্রশাসন।
সোমবার ম্যানহেইমারের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা আরও জানান, গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হওয়ায় পুলিশ সেখানে ছুটে যায়। ভিড় সামাল দিতে লুডউইগসহ্যাডেনের কাছে ব্রিজ বন্ধ করে দেয় পুলিশ। শহরের প্রধান বাজার চত্বর প্ল্যাঙ্কেন এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি ঢুকে যায়। ওই এলাকায় প্রায় ৩ লক্ষ লোকের বাস রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ম্যানহেইমারের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, কালোর রঙের একটি এসইউভি সজোরে গিয়ে ভিড়ের মাঝে ধাক্কা মারে। শহরের মধ্যবর্তী প্যারাডেপপ্লাটজ স্কোয়ার থেকে ওয়াটার টাওয়ারের দিকে যাচ্ছিল গাড়িটি। ঘটনায় প্রচুর মানুষ জখম হয়েছেন। বৃহস্পতিবার থেকেই ওই চত্বরে একাধিক স্টল বসেছে। তার জেরে ভিড়ও হচ্ছে। ঘটনাস্থলে আহতদের উদ্ধারে অ্যাম্বুল্যান্স এসে পৌঁছয়। দোকানে দোকানে আশ্রয় নেন আহতরা।
-
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা












Click it and Unblock the Notifications