পাকিস্তান 'হালে পানি' পাচ্ছেনা বহু মুসলিম রাষ্ট্রের কাছেও! চিন-সখ্যতা কাশ্মীর-বিতর্কে কি কাজে এল
পাকিস্তান 'হালে পানি' পাচ্ছেনা বহু মুসলিম রাষ্ট্রের কাছেও! চিন-সখ্যতা কাশ্মীর-বিতর্কে কি কাজে এল
চিনের সঙ্গে পাকিস্তানের সখ্য়তা সমস্ত মরশুমেই সমান। কার্যত আর্থিক সাহায্য আর ঋমের চাপে পাকিস্তানকে দমিয়ে রেখেছে চিন। তবে চিনের এমন সখ্যতা-ভাব আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে ব্যাকফুটে ফেলে দিয়েছে । আর তার সদ্য প্রমাণ অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপরেশনের মঞ্চ।

পাকিস্তানের হাত থেকে বেরিয়ে গিয়েছে 'গেম'!
উল্লেখ্য, পাকিস্তানকে একাধিক ইসলামিক রাষ্ট্রবহু কোটি টাকার আর্থিক মদত দিয়েছে। তবে তার প্রেক্ষিতে সঠিকভাবে ঋণ শোধে অপারগ পাকিস্তান। তার সাম্প্রতিক উদাহরণ সৌদি আরব। এছাড়াও পাকিস্তানের সন্ত্রাসে মদত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক ক্ষুব্ধ একাধিক আরব দেশ। সেই কারণেই আইওসির কাছে হালে পানি পাচ্ছে না পাকিস্তান।

পাকিস্তান কী চেয়েছিল ?
উল্লেখ্য, পাকিস্তান চেয়েছিল ৫ অগাস্টকে কেন্দ্র কের কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানকে নিন্দা করুক আরবদেশগুলি। তাই আইওসির বিদেশমন্ত্রীদের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করতে চেয়েছিল পাকিস্তান।

পাকিস্তানের হাতে কী এল?
এদিকে পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তুলতেই ৫৭ সদস্যের আইওসি তা নস্যাৎ করে। রাষ্ট্রসংঘের পরে এই মুসলিম দেশ সম্বলিত আইওসি বিশ্বের অন্যতম সবচেয়ে বড় সংগঠন। আর সেখানেই পাকিস্তানের কাশ্মীর নিয়ে ঘ্যানঘ্যান মুখ থুবড়ে পড়েছে।

উল্টে পাকিস্তানকে হুমকি!
আইওসি জানিয়ে দিয়েছে, গোষ্ঠীভূক্ত বিদেশ মন্ত্রীদের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ তোলা হবে না। যদি পাকিস্তান কথা না শুনতে চায় তাহলে পাকিস্তান যেন আলাদাভাবে আইওসির বৈঠক ডেকে সেখানে কাশ্মীরের প্রসঙ্গ তোলে। তবে এই বৈঠকে নয়।

সৌদি দমন ও কোণঠাসা পাকিস্তান
উল্লেখ্য, সৌদির দমনে রয়েছে আইওসি। আর সেই সৌদির সঙ্গেই পাকিস্তান আর্থিক ঋণে জর্জরিত। সৌদি আরবের থেকে ৩ বিলিয়ন মার্কিন ডলার নিয়ে, তা শোধ করতে পারছে না ইসলামাবাদ। শেষে চিন থেকে টাকা ধার নিয়ে তা শোধ করছে পাকিস্তান।

চিন সাহায্য় ও পাকিস্তান
উল্লেখ্য, পাকিস্তান ভেবেছিল FTAF এর মঞ্চে চিনের সমর্থন নিয়ে তারা ধূসর তালিকা থেকে বেরিয়ে আসবে। তবে FATF জানিয়েই দিয়েছে যে পাকিস্তান সন্ত্রাসে যেহেতু মদত দেয়,তাই তারা ধবসর তালিকাতেই থাকবে, আর তার ফেল আন্তর্জাতিক বহু আর্থিক সাহায্য তারা পাবে না। যার ফলে দেউলিয়া হতে থাকে পাকিস্তান। যদিও FATF এর মঞ্চে চিন চেয়েও পাকিস্তানকে কার্যকরি মদত করতে পারেনি।

চিনের সখ্যতাও ব্যর্থ কাশ্মীর নিয়ে!
অন্যদিকে, সদ্য রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তান কাশ্মীর ইস্যুতে তুলে ধরতে চেয়েছিল। চিন তাতে পাকিস্তানের মদত করলেও, নিরাপত্তা পরিষদের বৈঠকে জার্মানি থেকে ফ্রান্স, ইউকে থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সকলেই ভারতের সমর্থনে আসে। ফলে ফের ব্যাকফুটে চলে যায় পাকিস্তান।












Click it and Unblock the Notifications