নোবেল নয়, শান্তির স্বীকৃতি এল অন্য পথে, ফিফার হাত ধরে অবশেষে শান্তি পুরস্কার পেলেন ডোনাল্ড ট্রাম্প
শুক্রবার ওয়াশিংটনে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সরকারি ড্র অনুষ্ঠানে এক অভিনব মুহূর্তের সাক্ষী থাকল বিশ্ব। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের মঞ্চেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশেষ সম্মানে ভূষিত করল ফিফা। সদ্য প্রবর্তিত 'ফিফা শান্তি পুরস্কার ' তাঁর হাতে তুলে দেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্টিনো।
ইনফান্টিনোর কথায়, ট্রাম্প এমন এক নেতা "যিনি সাধারণ মানুষের কথা ভাবেন" ও বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার প্রয়াস চালিয়েছেন। সেই স্বীকৃতিস্বরূপ ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় একটি স্বর্ণপত্র ও বিশেষ নকশার ট্রফি, যেটিতে রয়েছে দুটি হাতের মুঠোয় ধরা পৃথিবীর প্রতীক। গলায় ঝুলছিল সোনালি মেডেল। আবেগমাখা কণ্ঠে ইনফান্টিনো ঘোষণা করেন, "এই পুরস্কার আপনার এই আপনার শান্তি পুরস্কার।"

মুহূর্তটি ট্রাম্প নিজেও গভীর সম্মানের বলে উল্লেখ করেন। তিনি বলেন, "এটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান।" একইসঙ্গে কৃতজ্ঞতা জানান স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও পরিবারের প্রতি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউমের নাম উল্লেখ করে তিন দেশের যৌথ আয়োজনের কথাও স্মরণ করেন তিনি।
এর আগেও প্রকাশ্যে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ট্রাম্প। এমনকি ইনফান্টিনো নিজেও একাধিকবার মন্তব্য করেছিলেন, গাজায় যুদ্ধবিরতি উদ্যোগে ভূমিকার জন্য ট্রাম্প নোবেলের যোগ্য। তাই ফিফার এই নতুন পুরস্কারের ক্ষেত্রে তাঁকেই 'ফ্রন্টরানার' বলে মনে করেছিলেন অনেকেই, বিশেষত ফিফা প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই।
ফিফার তরফে জানানো হয়েছে, এই পুরস্কার দেওয়া হবে তাঁদেরই, যাঁরা "শান্তির জন্য ব্যতিক্রমী ও অসাধারণ উদ্যোগ" নেন ও বিশ্বজুড়ে মানুষকে একসূত্রে বাঁধতে সক্ষম হন। খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে এমন আন্তর্জাতিক পুরস্কার ঘোষণার মাধ্যমে ফিফা যেন এক নতুন পথে হাঁটল যা ইনফান্টিনোর নেতৃত্বে সংস্থার বদলে যাওয়া ভূমিকাকেই ইঙ্গিত করে।
তবে এই সম্মান পাওয়ার সপ্তাহেই বিতর্কের মুখে ট্রাম্প প্রশাসন। ক্যারিবিয়ান অঞ্চলে মাদক বহনকারী সন্দেহভাজন নৌকায় প্রাণঘাতী হামলা ও অভিবাসন ইস্যুতে কঠোর বক্তব্য ঘিরে সমালোচনা তুঙ্গে।
উল্লেখ্য, এ বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার উৎসর্গের একটি অংশে তিনি ট্রাম্পের নামও উল্লেখ করেছেন নিজেদের আন্দোলনে তাঁর সমর্থনের জন্য।
নোবেল না এলেও, ফুটবলের মঞ্চে শান্তির স্বীকৃতি পেয়ে ট্রাম্পের রাজনৈতিক জীবনে যোগ হল এক নতুন অধ্যায় যার রেশ বিশ্ব রাজনীতিতেও কম পড়বে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
-
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১ -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
পাকিস্তানের মধ্যস্থতায় নতুন সমীকরণ, ইসলামাবাদে আমেরিকা ও ইরান বৈঠক ঘিরে জল্পনা -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
কংগ্রেসের দাপুটে কাউন্সিলর সন্তোষ পাঠক যোগ দিলেন বিজেপিতে, কতটা বদলাবে কলকাতার হাওয়া? -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
ভোটের আগে বড়সড় রদবদল! একসঙ্গে ৭৩ রিটার্নিং অফিসার বদলি, কড়া পদক্ষেপ কমিশনের -
কমিশনের কাগজে বিজেপির স্ট্যাম্প? 'পিছন থেকে কেন খেলছেন? সামনে এসে...', তোপ মমতার, আর কী বললেন? -
সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়! ধর্ম বদলালে মিলবে না SC/ST সুবিধা, স্পষ্ট বার্তা শীর্ষ আদালতের












Click it and Unblock the Notifications